সেন্সর বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব তামিল সুপারস্টার বিশাল

এই বিষয়ে সত্যই যদি কেউ জড়িত থাকে তাঁর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে' এবং আজ (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিল ইন্ডাস্ট্রিতে ফের ঝামেলা। মুম্বইতে তলব তামিল অভিনেতা-প্রযোজক বিশালকে। যিনি দিন কয়েক আগেই অভিযোগ করেছিলেন যে, তাঁর সর্বশেষ চলচ্চিত্র ‘মার্ক অ্যান্টনি’-এর হিন্দি সেন্সর অধিকারের জন্য তাঁর কাছ থেকে ৬.৫ লক্ষ টাকা ঘুষ চাওয়া হয় সেন্ট্রাল ব্যুরো অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এর মুম্বাই অফিসের তরফ থেকে। এমনকী তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং প্রধানমন্ত্রী মোদীর কাছে সাহায্যের আহ্বান জানান। এদিকে প্রাক্তন CBFC সদস্য অশোক পণ্ডিত বিষয়টির প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘IFTDA-এর পক্ষ থেকে, আমরা প্রসূন জোশীকে একটি চিঠি লিখছি এবং এই অভিযোগে CBI তদন্তের দাবি করছি। যাঁরা টাকা নিয়েছেন তাঁরা সিবিএফসির কর্মচারী নন, তাই টাকা কাকে দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হবে।”

বিশালের ঠিক কী দাবি? 

বিশালের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘মার্ক অ্যান্টনি’ তামিল বক্সঅফিসে ভালো ব্যবসা করায় ছবিটির হিন্দি-ডাব সংস্করণেও মুক্তি দেওয়ার পরিকল্পনা করেন নির্মাতার। এর মধ্যেই, বিশাল একটি ভিডিও শেয়ার করে দাবী করেন যে, সিবিএফসি মুম্বইকে ফিল্মের হিন্দি সংস্করণের জন্য তাঁদের কাছ থেকে ৬.৫ লাখ টাকা ঘুষ চেয়েছে। বর্তমানে ঘটনাটি রাজনীতির নজরেও পড়েছে।

উত্তরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘এই বিষয়ে সত্যই যদি কেউ জড়িত থাকে তাঁর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে’ এবং আজ (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। অভিনেতা @VishalKOfficial দ্বারা উত্থাপিত CBFC-তে দুর্নীতির বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। দুর্নীতির জন্য সরকারের শূন্য সহনশীলতা রয়েছে এবং যে কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। CBFC দ্বারা হয়রানির, যদি আরও কোনও তথ্য জানা থাকে, তাহলে অবশ্যই মন্ত্রণালয়কে সহযোগিতা করুন।” এদিকে ভারতীয় সেন্সর বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা বিশাল ইন্ডিয়া টুডে-কে জানান যে, “আমি আসলে CBFC-এর দুর্নীতি তা সবার সামনে আনতে চেয়েছি। এই মুহূর্তে ৬ লাখ টাকা জোগাড় করার জন্য আমাদের কাছে শ্বাস নেওয়ার জন্য খুব বেশি সময় ছিল না। আমাদের কাছে অন্য কেউ ছিল না অপশন, তাই আমার ম্যানেজার ফোন করলে আমি বলেছিলাম আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমি মুক্তি পিছিয়ে দিতে চাই না। আমি পর্দার আড়ালে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চাই না, সমাজে দুর্নীতি দেখলে আমি তা বের করে আনব।”

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক