‘এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি’, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়লেন রঞ্জিত মল্লিক

মারণরোগ ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর হার মানলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। জানা গিয়েছে, গর এক বছর ধরে তিনি এই রোগের চিকিৎসায় ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারণরোগ ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর হার মানলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। জানা গিয়েছে, গত এক বছর ধরে তিনি এই রোগের চিকিৎসায় ছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার সকালে এই দুঃসংবাদ সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে টলিউড ইন্ডাস্ট্রিতে। একটা সময় পর্দায় তাঁর উপস্থিতি, সাবলীল অভিনয়, মিষ্টি মুখের দিওয়ানা ছিলেন পুরুষ মহল। মাত্র দুই দশকের কেরিয়ারে একগুচ্ছ মনে রাখার মতো ছবি উপহার দিয়েছেন তিনি বাঙালি দর্শকদের। সকলকে কাঁদিয়ে চলে গেলেন বাঙালির মর্জিনা। দক্ষিণ কলকাতায় ভিটে-মাটি বিক্রি করে বহু আগেই মুম্বইয়ে পাকাপাকি আস্তানা গেড়েছিলেন তিনি। সেখানেই গত এক বছর ধরে চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী।

বাংলা ইন্ডাস্ট্রির পাশাপাশি হিন্দি এবং ওড়িয়া ইন্ডাস্ট্রিতেও ছাপ ফেলেছেন সাতের দশকের এই জনপ্রিয় আইকন। পর্দায় তাঁকে ভাল মানাত কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে। ১৯৭৪ সালে অরবিন্দ মুখোপাধ্যায়ের কালজয়ী ছবি ‘মৌচাক’-এ সীতেশ ও নীপার রসায়ন আজও যেকোনও চলচ্চিত্রপ্রেমীর হৃদয়ে অমলিন। সেখানেই জুটি বেঁধেছিলেন মিঠু-রঞ্জিত। তাঁদের পর্দার রসায়ন আজও বাঙালির হৃদয়ে গাঁথা। এই ছবির পর ‘স্বয়ংসিদ্ধা’ ছবিতেও একসঙ্গে জুটি বেঁধেছিলেন তাঁরা। দর্শকদের খুব পছন্দের জুটি ছিলেন তাঁরা। সোমবার সকালে নিজের নায়িকার মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন রঞ্জিত মল্লিকও।

আর পড়ুনঃ ‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সহ-অভিনেত্রীর আচমকা প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বর্ষীয়ান অভিনেতা জানালেন, ‘খবরটা শোনার পর থেকেই কোনও কাজে মন বসাতে পারছি না। মিঠু আমার থেকে অনেকটাই ছোট ছিল। তাই বেঁচে থাকতে এমন একটা সংবাদ পাব ভাবতে পারিনি। প্রথমে ভেবেছিলাম, হয়তো ভুয়ো খবর। কিন্তু চারপাশ থেকে যখন জানতে পারলাম, খবরটা সত্যি, তখন বুকটা যেন খালি হয়ে গেল। কীভাবে নিজেকে সান্ত্বনা দেব বুঝে উঠতে পারছেন না। মিঠুর সঙ্গে অনেক বছর কাজ করেছি। মৌচাক হোক বা স্বয়ংসিদ্ধা, তাঁর অভিনয় ভোলার নয়। সত্য বন্দ্যোপাধ্যায়, ছায়াদেবীর মতো মহীরুহদের সামনে দাঁড়িয়ে যেভাবে নিজস্ব ব্যক্তিত্ব বজায় রেখে সে অভিনয় করত, তা সত্যিই অবিশ্বাস্য। মিঠু পরপারে ভাল থাকুক। ওঁর আত্মার শান্তি কামনা করছি।’ তবে সাফল্যের চূড়ায় পৌঁছে পর্দা থেকে তাঁর উধাও হয়ে যাওয়া অনেকেই মেনে নিতে পারেননি। আর এখন তিনি পৃথিবী থেকেই চলে গেলেন। তবে রুপোলি পর্দায় তাঁর রেখে যাওয়া চরিত্রগুলি চিরকাল উজ্জ্বল থাকবে। তাঁকে পরিচিতি দিয়েছিল ‘মর্জিনা আবদুল্লাহ’ চলচ্চিত্র। ছবিতে মর্জিনার চরিত্রে অভিনয় করে রাতারাতি পরিচিত হয়ে ওঠেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন ইন্ডাস্ট্রিতে।

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর