‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

টলিউডে ফের শোকের ছায়া। বেঁচে নেই আর মর্জিনা... প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর হার মানলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে ফের শোকের ছায়া। বেঁচে নেই আর মর্জিনা… প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর হার মানলেন। রবিবার (২০ সেপ্টেম্বর) মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, গত একবছর ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। বহুদিন আগেই দক্ষিণ কলকাতার বাড়ি বিক্রি করে দিয়েছেন। মুম্বইতেই পাকাপাকি থাকছিলেন তিনি। সেখানেই গত এক বছর ধরে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হল না। রবিবার রাতেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই বিনোদন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।

টলিউডের পাশাপাশি বলিউডেও তিনি অভিনয় করেছেন। একটা সময় বাংলা ছবিতে মিঠুর উপস্থিতিই ছিল সবথেকে আকর্ষণীয় বিষয়। যেমন সুন্দরী ছিলেন তিনি, তেমনই ছিল তাঁর নজরকাড়া অভিনয়। সব রকম ছরিত্রেই তিনি স্বচ্ছল ছিলেন। পর্দায় নিজের চরিত্রকে জীবন্ত করে তুলতে জানতেন তিনি। অনেক পুরুষের স্বপ্নকন্যা ছিলেন তিনি। অভিনয় জীবনে একাধিক মনে রাখার মতো ছবি তিনি উপহার দিয়েছেন বাঙালি দর্শকদের। ১৯৭১ সালে তাঁর বাংলা ছবিতে অভিষেক হলেও তিনি মূলত খ্যাতি পেয়েছিলেন ১৯৭৩ সালে দীনেন গুপ্তের ‘মর্জিনা আবদুল্লা’ চলচ্চিত্র থেকে। যে ছবি তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তুলেছিল। আজও তিনি বাঙালির হৃদয়ের মর্জিনা। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন দেবরাজ রায়। এই ছবির সাফল্যের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এরপর  আশুতোষ মুখোপাধ্যায়ের ‘নিশিকন্যা’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করে সফলতা পান।

এছাড়া ১৯৭৪ সালে অরবিন্দ মুখোপাধ্যায়ের ‘মৌচাক’ তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছিল। যেখানে তিনি রঞ্জিত মল্লিকের বিপরীতে অভিনয় করেছিলেন। তাঁদের জুটি বেশ নাম করেছিল। ‘মৌচাক’-এর পর রঞ্জিত মল্লিকের সঙ্গে ফের জুটি বাঁধেন ‘স্বয়ংসিদ্ধা’ ছবিতে। এরপর ‘কবি’, ‘চাঁদের কাছাকাছি’ এবং ‘হোটেল স্নো ফক্স’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। বাংলা ছবির পাশাপাশি দুলাল গুহের ‘খান দোস্ত’, বাসু চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘সফেদ ঝুট’, ‘দিল্লাগি’ এবং ‘দো লড়কে দোনো কড়কে’-এর মতো হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। প্রায় দুই দশকের কেরিয়ারে উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দেবরাজ রায়, শত্রুঘ্ন সিনহা, রাজ কাপুর, বিনোদ মেহরা, নবীন নিশ্চল, সাবিত্রী চট্টোপাধ্যায়, রবি ঘোষ, অনুপকুমার, মহুয়া রায়চৌধুরী-সহ বাংলা ও হিন্দি ছবির বহু বিখ্যাত শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি। ১৯৯০ সালে তিনি অভিনয় থেকে বিদায় নেন। তাঁর মৃত্যুতে বাংলার পাশাপাশি হিন্দি ইন্ডাস্ট্রিতেও শোকের ছায়া নেমে এসেছে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর