‘বিয়ের পর থেকে পুজোর সময়ে কলকাতায় থাকি নি, কিন্তু এখন……’ : পর্দার ‘বেহুলা’ পায়েল দে

স্বামী দ্বৈপায়নের জন্যই পুজোটা অন্যরকম কাটে তাঁর, কেননা দুজনেই একই পেশার মানুষ তাই ছুটি তেমন পাওয়া হয় না। তবে বিয়ের পর থেকে পুজোর সময়ে প্রতি বছরই কোথাও না কোথাও ঘুরতে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো আসছে! মা নিয়ে আসছেন কত সুখ, আনন্দ! কিন্তু ৫ দিন কেটে গেলেই অন্ধকারময় পশ্চিমবঙ্গ। সকলেই মায়ের কাছে একটাই প্রার্থনা করেন, যেন সমস্ত স্বপ্নপূরণ হয়, সকলেই সুস্থ থাকেন। দূষণমুক্ত সমাজ হয়। যাই হোক, দুর্গাপুজো নিয়ে প্রতিটি মানুষের নানারকম পরিকল্পনা থাকে। তারকারাও পুজোর ৫ দিনে কাজবাজ থেকে দূরেই থাকেন বলা চলে! তবে তাঁরা কীভাবে পুজো কাটান সেটাও জানতে চান ভক্তরা। পুজোর দিনগুলি কীভাবে কাটান, এবার জানালেন পর্দার বেহুলা পায়েল দে? পুজোতে কী কলকাতাতেই থাকেন তিনি, তাও জানালেন। পুজোর সময়ে শুধু খাওয়া দাওয়ার উপরেই বেশি মনোযোগ দেন অভিনেত্রী।

কেননা সারা বছর ডায়েটের মধ্যে থাকেন তিনি। কিন্তু পুজোর সময় খাওয়া থেকে তাঁকে কেউ আটকাতে পারে না। তবে ভিড় ঠেলে ঠাকুর দেখতে যাওয়ার হুজুগ তাঁর কখনই ছিল না। মহালয়ার ভোরে তাঁকে পর্দায় দুর্গারূপে দেখা গেলেও, কলকাতার পুজোর ভিড়ে কখনই তাঁকে দেখা যায় না। বিয়ের আগে একবার পুজোয় বন্ধুদের সঙ্গে ‘ডিস্কোঠেক’-এ গিয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রথম, সেই শেষ। কারণ পুজোর সময় ঢাকের আওয়াজ শুনতেই বেশি ভালোবাসেন তিনি! পাশাপাশি ছোটবেলায় বাবার সঙ্গে ময়দানে যেতেন ঠাকুর দেখতে। কিন্তু বিয়ের পর পুজোর সময়টা তাঁর কাছে একেবারে অন্য রকম হয়ে গিয়েছে। স্বামী দ্বৈপায়নের জন্যই পুজোটা অন্যরকম কাটে তাঁর, কেননা দুজনেই একই পেশার মানুষ তাই ছুটি তেমন পাওয়া হয় না। তবে বিয়ের পর থেকে পুজোর সময়ে প্রতি বছরই কোথাও না কোথাও ঘুরতে যান। দ্বৈপায়নের পৈতৃক ভিটে কানপুরে।

বিয়ের পর এক বছর পুজো সেখানে কাটিয়েছিলেন। সেখানে প্রবাসী বাঙালিদের পুজোর আয়োজন হয় রমরমা। কোথাও কোনও ফাঁক নেই! নিয়মকানুন খাওয়াদাওয়া, মণ্ডপসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান— সবেতেই কলকাতার ছাপ। তবে দ্বৈপায়ন ছাড়াও এখন তাদের পুত্র এসেছে। তাও পুজোর সময়ে তাঁকে নিয়ে ঘুরতে গিয়েছেন। কিন্তু গত বছর থেকে আমাদের নিয়মটা একটু বদলেছে। ছেলেকে এখন কলকাতার পুজোর সঙ্গে আলাপ করান তিনি। কারণ সে এখন পাঁচ বছরের, একটু বুঝতে শিখেছে। ছেলে আসার পরেই তাদের জীবন বদলে যায়। এখন ছেলের জন্যই নতুন জামা কাপড় কেনেন। তাই এখন ছেলের জন্যেই পুজো আরও ভাল কাটে তাঁর। স্মৃতি বলতে, একবার পুজোয় গ্রিসে গিয়েছিলেন। নবমীর দিন পাঁঠার মাংস খাওয়ার সাধ হয়েছিল খুব। কিন্তু কোথাও খুঁজে না পাওয়ায় ভেড়ার মাংস চেটেপুটে খেয়েছিলেন তাঁরা।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার