সবসময়ের সঙ্গীকে হারালেন সায়ন্তিকা, শোকাচ্ছন্ন বন্ধুর পাশে মিমি

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অঘটন। সব সময়ের সঙ্গীকে হারালেন অভিনেত্রী-বিধায়ক। শোকের খবর সমাজমাধ্যমে জানানো মাত্রই বন্ধুর পাশে দাঁড়ালেল মিমি চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অঘটন। সব সময়ের সঙ্গীকে হারালেন অভিনেত্রী-বিধায়ক। শোকের খবর সমাজমাধ্যমে জানানো মাত্রই বন্ধুর পাশে দাঁড়ালেল মিমি চক্রবর্তী। শোকাচ্ছন্ন সায়ন্তিকা কে সান্ত্বনা দিলেন। বরাবরই পশুপ্রেমী সায়ন্তিকা বন্দোপাধ্যায়। অবসর সময়ে বাড়িতে থাকলেই পোষ্যদের সঙ্গে সময় কেটে যায় তাঁর। নিজের চারপেয়ে সন্তানদের নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করে নেন অভিনেত্রী। সম্প্রতি সেই পোষ্য সন্তানদের মধ্যেই একজনকে হারিয়েছেন বরানগরের বিধায়ক। অভিনেত্রীর সেই সারমেয়র নাম সিরাজ।

প্রায়শই সিরাজের সঙ্গে ছবি ভাগ করে নিতেন অভিনেত্রী। রবিবার সকালে সিরাজ মারা গিয়েছে। আর তাতেই অভিনেত্রী-বিধায়কের মন ভারাক্রান্ত। সিরাজের সঙ্গে কাটানো বেশকিছু মনে রাখার মতো মূহুর্ত ভাগ করে নিলেন সায়ন্তিকা। ছবিগুলির মধ্যে কখনও অভিনেত্রীর কোলে বসে থাকতে দেখা যাচ্ছে সিরাজকে। কখনও জানালা দিয়ে উঁকি মারতে দেখা যাচ্ছে সিরাজকে। আবাল কখনও সায়ন্তিকার সঙ্গে খুনসুঁটি করতে দেখা যাচ্ছে সিরাজকে। আর এই ছবিগুলি শেয়ার করেই আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী।

 

তিনি ছবিগুলির সঙ্গে লিখলেন, ‘সিরাজ, তোর আত্মার শান্তি কামনা করছি। তুই তোর সঙ্গে আমার হৃদয়টাও নিয়ে চলে গেছিস। তোকে ছাড়া আমি আর কখনই আগের মতো হব না। তুই আমার গোটা পৃথিবীর ছিলে। আমরা সবাই তোকে খুব ভালোবাসি। অভিনেত্রী এই পোস্টে ভক্তরা দুঃখপ্রকাশ করেছেন। টলিপাড়ার আর এক পশুপ্রেমী মিমি চক্রবর্তীও শোকাচ্ছন্ন সায়ন্তিকার পাশে দাঁড়িয়েছেন। শোকপ্রকাশ করেছেন। কারণ মিমি নিজেও একজন পোষ্যপ্রেমী। তাই তিনি বন্ধুকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘তুমি আবারও ফিরে পাবে সিরাজকে। কষ্ট পেয়ো না।’

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ