বিয়ের পর প্রথম পুজোয় বিশেষ ইচ্ছা পুরণের কথা জানালেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

অভিনেত্রীর কথায়, প্রতিটি মেয়ের মতই তাঁর কাছেও বিয়ের পর প্রথম পুজো স্পেশাল। তাই পুজো ঘিরে রয়েছে একাধিক পরিকল্পনা।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজো মানেই খুশি আনন্দের মেজাজ। মায়ের আগমন মানেই কয়েকটা দিন আপাতত রোজকার ধরাবাঁধা কাজ থেকে মুক্তি। লাগামছাড়া আনন্দে মাতেন সাধারণ মানুষ থেকে তারকা সকলেই। খাওয়া দাওয়া থেকে সারা রাত জেগে প্যান্ডেল হপিং কিছুই বাদ যায় না। বিয়ের পর এটাই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের প্রথম পুজো। তাই এবারের পুজো অভিনেত্রীর কাছে একটু বেশি স্পেশাল। শুরু থেকে শেষ পর্যন্ত কী কী করবেন জানিয়েছেন অভিনেত্রী।

শ্বেতা ভট্টাচার্য বলেছেন, তার কাছে পুজো মানেই পরিবারের সঙ্গে ঘোরা, খাওয়া-দাওয়া আর সঙ্গে উপহার। জানিয়েছেন ইতিমধ্যেই তিনি লিস্ট করে ফেলেছেন পুজোয় কী কী পোশাক পরবেন? কোথায় কোথায় ঘুরবেন আর কী কী খাবেন? ইতিমধ্যেই তিনি শুরু করে দিয়েছেন শপিং। তাঁর স্বামী তথা অভিনেতা রুবেলের ছুটি না থাকার কারণে ভিডিও কলে সঙ্গী করেই সারছেন পুজোর শপিং। যেহেতু বিয়ে হয়ে গিয়েছে তাই এবারে রয়েছে আরও এক বাড়ির দায়িত্ব। শ্বেতা নিজে হাতে বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির সদস্যদের জন্য পুজোর জামা-কাপড় কিনছেন বলেই জানিয়েছেন। দুই বাড়ি মিলে পেয়েছেন অনেক উপহারও। অভিনেত্রীর কথায়, প্রতিটি মেয়ের মতই তাঁর কাছেও বিয়ের পর প্রথম পুজো স্পেশাল। তাই পুজো ঘিরে রয়েছে একাধিক পরিকল্পনা। স্বামী তথা অভেনাতা রুবেলকে পাঞ্জাবি পরিয়ে পাশে নিয়ে নিজে শাড়ি পরে অষ্টমীতে অঞ্জলি দেবেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। সঙ্গে শ্বেতা বলেছেন, এবারের সিঁদুর খেলা তাঁর কাছে আরও আনন্দের। বিশেষত মায়ের বরণ। অভিনেত্রীর কথায় তিনি আগেও সিঁদুর খেলেছেন তবে বরণ করেনি এবারে একেবারে নতুন বউ হয়ে উমাকে বরণ করবেন। বহু দিনের সাধ পুরণ হবে বলেই জানান শ্বেতা। সাজবেন সুন্দর করে। কলকাতার বাইরে পুজোয় যাওয়ার ইচ্ছা নেই বলেই জানিয়েছেন কোন গোপনে মন ভেসেছে মেগা সিরিয়ালের নায়িকা।

উল্লেখ্য, শ্বেতা ভট্টাচার্য কিছুদিন আগেই পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। স্লিভলেস ব্লাউজ পরা নিয়ে অভিনেত্রীর মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত। অভিনেত্রী জানান এক ইভেন্টে তাঁকে বলা হয়, স্ট্রিপের ব্লাউজ পরতে, তাতেই অভিনেত্রী না করেন। ইভেন্টে মন্তব্য করা হয় ‘তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছ, তুমি যদি স্লিভলেস বা শর্ট ড্রেস না পরতে পারো তাহলে টিকবে কী করে?’ তখন শ্বেতা জবাবে বলেন, “আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না”। এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছিল বিতর্ক। যদিও নিজের কথার ব্যাখ্যা দিয়ে গোটা ঘটনা স্পষ্ট করে দেন। অভিনেত্রী জানান তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে সমাজ মাধ্যমে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস