গভীর রাতের বিমান বাতিল, এখনও ছেলেকে নিয়ে দুবাইয়ে শুভশ্রী, কবে দেশে ফিরবেন নায়িকা?

যাঁদের মধ্যে আছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও। গত শনিবার ছেলে ইউভানকে নিয়ে বেড়াতে গিয়ে সেখানেই আটকে পড়েছেন শুভশ্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান-ইজরায়েলের সংঘাতে উত্তপ্ত পশ্চিম এশিয়া। ইরানের উপর ইজরায়েল-আমেরিকার যৌথ আক্রমণ চলছেই। বদলা নিতে ইরানও ইজরায়েল আমেরিকার উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। যার জেরে দুবাইয়ে গিয়ে আটকে পড়েছেন অনেকে। কেননা যুদ্ধ আতঙ্কে বন্ধ হয়েছে একাধিক বিমান পরিষেবা। সেই কারণেই দেশে ফিরতে পারছেন না অনেক ভারতীয়। যাঁদের মধ্যে আছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও। গত শনিবার ছেলে ইউভানকে নিয়ে বেড়াতে গিয়ে সেখানেই আটকে পড়েছেন শুভশ্রী। অবশ্য গতকাল ছেলেকে নিয়ে দেশে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু খবর সেই বিমানও বাতিল হয়েছে।

সুতরাং এখন কী অবস্থায় রয়েছেন রাজ চক্রবর্তী ঘরণী? কবে ফিরবেন দেশে। জানালেন পরিচালক। রাজ জানিয়েছেন, বুধবার গভীর রাতের যে বিমান শুভশ্রী-ইউভানের ফেরার কথা ছিল, সেই বিমানও বাতিল হয়েছে। ফলে তাঁরা শুক্রবার (৬ মার্চ) ভোরের বিমান ধরবেন। সেই বিমানে প্রথমে মুম্বই নামবেন মা-ছেলে। সেখান থেকে কলকাতার বিমানে শহরে ফেরার কথা রয়েছে শুভশ্রী র। ছেলের স্কুলে ছুটি পড়ে গিয়েছে, তাই ছেলে মায়ের সঙ্গে দুবাই যাবে বলে বায়না জুড়েছিল। ছেলের আব্দার মেটাতেই তাঁকে দুবাই ঘুরতে নিয়ে গিয়েছেন শুভশ্রী। কিন্তু হঠাৎই পরিস্থিতি খারাপ হয়েছে। স্ত্রী ও পুত্রকে নিয়ে দুবাইতেই আটকে রয়েছেন তিনি। তবে সেখানে সুরক্ষিত আছেন। এদিকে স্ত্রী-পুত্রকে দেশে ফেরানোর জন্যে বিধানসভার অধ্যক্ষের মাধ্যমে দেশের বিদেশ মন্ত্রককে জানিয়েছিলেন রাজ।

এ ছাড়া অভিনেত্রীর বন্ধুরাও তাঁদের দেশে ফেরানোর জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে দুবাইয়ের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত। সরকারি নির্দেশ রাস্তাঘাটে কেই বের হচ্ছেন না, হোটেলেই সকলে নিরাপদে আছেন।ওদিকে মায়ের সঙ্গে ভালই আছে ইউভান। ওখান থেকে পরিবারের সঙ্গে কথা বলছে সে। একরত্তি হয়েও কারো যাতে চিন্তা না হয়, তাই বলছে সে ভাল আছে মায়ের সঙ্গে কেউ যাতে চিন্তা না করে। শুভশ্রীর বাবাও তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কিন্তু যতক্ষণ না ইউভানকে নিয়ে দেশে ফিরছেন শুভশ্রী, ততক্ষণ কারো শান্তি নেই।

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল ?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র