শুটিংয়ে গিয়ে মহাবিপদে প্রিয়াঙ্কা-গৌরব, মানালিতে প্রাকৃতিক বিপর্যয়ের শিকার ৩৫ জনের টিম

মানালি, কিন্নৌর-সহ হিমাচলের পাহাড়ি অঞ্চলে শুটিং করতে গিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, শুভ্রজিৎ দত্ত, পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় সহ ৩৫ জনের একটি দল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল বন্যায় ভাসছে পঞ্জাব। ভারী বর্ষণে ফুঁসছে হিমাচল প্রদেশের নদী। লাগাতার বৃষ্টির জেরে ধস নেমেছে পাহাড়ের বেশিরভাগ রাস্তাঘাটে। বিপদের আশঙ্কায় তটস্থ স্থানীয় মানুষেরা। এমন বিপজ্জনক পরিস্থিতিতে মানালি, কিন্নৌর-সহ হিমাচলের পাহাড়ি অঞ্চলে শুটিং করতে গিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, শুভ্রজিৎ দত্ত, পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় সহ ৩৫ জনের একটি দল। রিঙ্গোর নতুন ছবির শুটিং করতে গিয়েছেন তাঁরা। আর সেখানে গিয়েই আটকে পড়েছেন তারকাদের টিম। এই প্রথম কোনও বাংলা ছবির পুরো শুটিংই হবে আইফোনে। কিন্তু শুরু থেকেই বিপত্তি।

প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিন্নৌরে আটকে পড়েছিলেন সবাই। কিন্তু সেনার তৎপরতায় তাদের নামিয়ে আনা হয়েছে কল্পায়। সোমবার চণ্ডীগড় অথবা শিমলায় পৌঁছনোর কথা রয়েছে তাঁদের। সেখান থেকেই কলকাতায় ফেরার কথা তাঁদের। তবে এখন কেমন আছেন তাঁরা, সেই বিষয়ে কিছুই জানা যায়নি। যদিও একটি ঘনিষ্ঠ সূত্রের খবর, সবাইকে উদ্ধার করে অতিথি শালায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে বাংলা সিনেমার পরিধি অনেকটাই বেড়েছে, শুধু ছবি বললে ভুল হবে, এখন সিরিয়ালের শুটিংও হচ্ছে বাংলার বাইরের রাজ্যগুলিতে। আর ছবির শুটিং বিদেশেও হচ্ছে, তাই বহুকাল আগে থেকেই। তাই দর্শকদের বেশি আকর্ষণ ও কাহিনীতে স্বচ্ছতা আনার জন্যে সিরিজ, ছবির কাজ বাইরে বাইরে হচ্ছে।

বেশিরভাগ থ্রিলার রহস্যধর্মী ছবিগুলির শুটিং হয় রাজ্যের বাইরে পাহাড়ি অঞ্চলগুলিতে। কিন্তু সেখান গিয়েই বিপদে পড়ছেন তারকারা। কিন্তু রিঙ্গোর ছবির নাম কী তা জানা যায়নি। এদিকে পঞ্জাব, হিমাচল প্রদেশে এখন ভয়াবহ অবস্থা। ভারী বৃষ্টিপাতে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। পঞ্জাবের বন্যায় ইতিমধ্যেই মারা গিয়েছেন অনেকে। জলের তলায় চলে গিয়েছে অনেক গ্রাম। হিমাচল প্রদেশেও মাঝে মধ্যেই ধস নামছে।

মাঝগঙ্গায় কৃষকদের ডিঙি উল্টে মৃত ২, নিখোঁজ অনেকে

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

গরমে পেট ঠান্ডা রাখতে ও হজম সমস্যা থেকে বাঁচতে বানিয়ে নিন দই লাউ

ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইস্রাফিল

TRP-এর শীর্ষে জোড়া ধামাকা, মুখ পুড়ল ‘পরিণীতা’-র, বাজিমাত ‘বিদ্যা ব্যানার্জি’-র

ইশান আউট হতেই ক্যামেরায় ধরা পড়ল হায়দরাবাদের মালকিন কাব্যার অদ্ভুত প্রতিক্রিয়া, ভাইরাল ভিডিও

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

স্বাদে ও গন্ধে  দুর্দান্ত! ঘরেই বানান রেস্তরাঁ স্টাইল মশলাদার ফিশ কারি

সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

২৯ বলে ৯৭ রান করে সমাজমাধ্যমে ৩ শব্দের বিশেষ বার্তা বৈভবের, কি লিখলেন?