Loading live market data...
Loading active stocks...
Connecting...

Cannes Film Festival 2022: ১১ ঘন্টা যাত্রা করে কানে পৌঁছলেন দীপিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: পৌঁছে গেলেন দীপিকা ফ্রান্সে। কান ফেস্টিভ্যালের ডাক পড়েছে যে, নায়িকাও প্রস্তুত। দিন কয়েক আগেই অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন এবার তিনি কান ফেস্টিভ্যালের জুরির অংশ হতে চলেছেন। যা গোটা ভারতীয়দের কাছে গর্বের বিষয়। অভিনেত্রীর স্বামী রনবীর সিংও স্ত্রীর এই জয়ে মুগ্ধ। স্বাভাবিকভাবেই নায়িকার মুকুট নয়া পালক, এত বড় একটি ইন্টার ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অংশিদার হতে চলেছেন তিনি।

ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোন জুরি সদস্যদের একজন হিসেবে কানে পৌঁছেছেন। সোমবার সন্ধ্যায় দীপিকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে এই খবর জানিয়েছেন। ক্লিপটিতে দেখা যাচ্ছে, সাধারণ পোশাকে বিমানবন্দরে দীপিকা। প্রায় ১১ ঘন্টা ফ্লাইটে জার্নি করে তিনি গন্তব্যস্থলে পৌঁছেছেন। আর এই রিলের শেষ দিকে, দীপিকাকে সিদ্ধান্ত নিতে দেখা যায় তিনি পরবর্তীতে কী করবেন—খাবেন বা ঘুমাবেন। কারণ স্বাভাবিকভাবেই তিনি ক্লান্ত। তবে তিনি খাওয়াকেই বেছে নিয়েছেন, বলেন, “খাওয়া সর্বদা একটি ভাল পরিকল্পনা।” দীপিকা পাড়ুকোন এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতার জুরির অংশ হবেন। জুরিতে পাঁচজন পুরুষ ও চারজন নারী রয়েছেন, যারা এই বছরের বিজয়ীকে বেছে নেবেন। দীপিকা ২০১৭ সাল থেকে কানে নিয়মিত যাতায়াত করছেন।

ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডনের সভাপতিত্বে এই উৎসবটির ৭৫ তম সংস্করণটি চলবে, আগামী ১৭-২৮ মে পর্যন্ত। চলচ্চিত্র দুনিয়ার ডাকসাইটে মোট ৯ জন ব্যক্তিত্বদের সঙ্গে এবার একই আসনে বসতে চলেছেন দীপিকা পাডুকোন। এই তালিকায় নাম রয়েছে ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডনেরও। এছাড়াও বিচারকের আসনে রয়েছেন, এছাড়াও বিচারের দায়িত্বে রয়েছেন, অভিনেত্রী-পরিচালক রেবেকা হল (Rebecca Hall), সুইডেনের নোমি রাপেস (Noomi Rapace), ইতালির অভিনেত্রী-পরিচালক জ্যসমিন ট্রিঙ্কা (Jasmine Trince), পরিচালক আশগার ফারহাদি (Asghar Farhadi), লাজ লি (Ladj Ly), জেফ নিকোলস (Jeff Nichols), হোয়াকিম ত্রায়ার (Joachim Trier)। কাজের ফ্রন্টে, দীপিকার হাতে এখন একাধিক প্রজেক্ট রয়েছে।যার মধ্যে রয়েছে, “পাঠান”, “ফাইটার” এবং হলিউড মুভি “দ্য ইন্টার্ন” এর হিন্দি রিমেক।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা