দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় কামব্যাক ‘ভুতু’-র, কোন সিরিয়ালে দেখা যাবে আর্শিয়াকে!

Share:

নিজস্ব প্রতিনিধি: জি বাংলার একদা জনপ্রিয় সিরিয়াল ‘ভুতু’-র(Bhootu Serial) কথা উঠলেই আজও দর্শকদের ঠোঁটের কোণে ফুটে ওঠে হাসি। কোনও নায়ক-নায়িকা ছাড়াই এই ধারাবাহিক হিট করেছিল ছোট্ট এক শিশুশিল্পীর দুর্দান্ত অভিনয়ের গুনে। তাঁর নাম আর্শিয়া মুখোপাধ্যায়(Arshiya Mukherjee)। যদিও ধারাবাহিকের জনপ্রিয়তার কারণে বাস্তবেও অনেকে আজও ভুতু বলেই ডাকেন নায়িকাকে। মাঝে পেরিয়ে গিয়েছে অনেকগুলি বছর। আর্শিয়াও আর ছোট্টটি নেই। তবে একসময় টেলিভিশনে চুটিয়ে কাজ করলেও বর্তমানে ছোট পর্দার সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ একরত্তি সন্তানকে মোটরবাইকে চাপিয়ে বাড়ি-বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন, ‘শেরনি’ তকমা পেলেন ডেলিভারি এজেন্ট মহিলা

তবে এতদিন পর্যন্ত যারা আর্শিয়াকে টিভির পর্দায় মিস করছিলেন তাঁদের জন্য রয়েছে দারুণ সুখবর।‌ দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও টেলিভিশনের পর্দায় অভিনেত্রী হিসেবে ফিরছেন আর্শিয়া। তবে এবার আর বাংলায় নয়, হিন্দি সিরিয়ালে দেখা যাবে তাঁকে। কলকাতার এক নামী প্রোডাকশন হাউস একটি হিন্দি প্রজেক্টের কাজ শুরু করতে চলেছে। এই মেগার শুটিং হবে কলকাতার বুকেই। নয়া এই ধারাবাহিকে একটি বিশেষ চরিত্রে দেখা মিলবে আর্শিয়ার।

আরও পড়ুনঃ চলছে স্যালাইন, হাসপাতালে ভর্তি ছোট পর্দার ‘আনন্দী’, হঠাৎ কি হল অন্বেষার?

যদিও এটিই তাঁর প্রথম হিন্দি সিরিয়াল নয়, এর আগে ‘ভুতু’-র হিন্দি রিমেকের জন্য মুম্বই নিবাসী হতে হয়েছিল আর্শিয়াকে। নয়া প্রজেক্টটি হতে চলেছে তাঁর দ্বিতীয় হিন্দি ধারাবাহিক। কলকাতায় শুটিং হওয়ার ফলে পড়াশোনার পাশাপাশি অভিনয়ও চালিয়ে যেতে পারবেন আর্শিয়া। বর্তমানে নবম শ্রেণির ছাত্রী তিনি। স্টার জলসার ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিকে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছে আর্শিয়াকে। নয়া হিন্দি প্রজেক্টে মূল নায়ক-নায়িকা হিসেবে কাদের দেখা যাবে তা এখনও পর্যন্ত প্রোডাকশন হাউসের তরফ থেকে জানানো হয়নি। তবে যেহেতু এর শুটিং কলকাতায় হবে ফলে মনে করা হচ্ছে আসন্ন প্রজেক্টের প্রেক্ষাপট থাকবে কলকাতাকে ঘিরেই এবং সেখানে বাঙালি শিল্পীদের সংখ্যাও তুলনামূলক বেশি থাকতে পারে। ধারাবাহিকের কাজ শুরু হবে খুব শীঘ্রই।

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ