মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

শাহরুখ খানের পর অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টর অফ লেটার্স উপাধিতে ভূষিত হলেন রানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুকুটে নয়া পালক রানি মুখোপাধ্যায়ের। শাহরুখ খানের পর অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টর অফ লেটার্স উপাধিতে ভূষিত হলেন রানি। সম্মাননা গ্রহণ করেই প্রকাশ্য মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী। বিনোদন জগতে অসামান্য অবদানের জন্যে তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। ২০১৯ সালে সুপারস্টার শাহরুখ খান একই সম্মানে ভূষিত হয়েছিলেন। তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন রানি মুখোপাধ্যায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Yash Raj Films (@yrf)

আজ, শুক্রবার (১৪ অগস্ট) এই সম্মান পাওয়ার গর্বের মুহূর্তের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পাওয়া আমার জীবনের অন্যতম বিনম্র মুহূর্ত। আমি বিশ্বাস করি, যে কোনও চলচ্চিত্র মানুষের মন পর্যন্ত পৌঁছে দেওয়ার আগে হৃদয় দিয়ে তাকে স্বাগত জানানো উচিত, আমি তাই করেছি। আমি সবসময় এমন চলচ্চিত্রই বেছে নিয়েছি যা প্রথমে আমার হৃদয়ে ছাপ ফেলেছে। এমন একটি গল্প যা বলা প্রয়োজন। যা অনুপ্রাণিত করবে সমাজকে। আমি সবসময় সিনেমার মাধ্যমে নারীদের শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছি। আমরা নীরবে সংস্কৃতির দূত হয়ে উঠেছি।’

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এদিকে রানির এই সম্মান পাওয়ার মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অফ লেটার্স ডিগ্রি গ্রহণের সময় রানি আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন। এরপর তাঁকে হাসতে হাসতে আলতো করে চোখের জল মুছে সম্মাননা গ্রহণ করতে দেখা যায়। সম্প্রতি মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও রানিকে আলাদাভাবে একটি সম্মাননা প্রদান করা হয়েছিল। যেখানে তাঁর তিন দশকের স্মরণীয় ভূমিকা এবং তাঁর কাজের আন্তর্জাতিক বিস্তৃতির কথা উল্লেখ করা হয়েছিল। গত বছর, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার জেতেন রানি। তাঁকে শেষবার ‘মারদানি ৩’ ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৭৬.২৭ কোটি টাকা সংগ্রহ করেছিল।এরপর তাঁকে শাহরুখ খানের ‘কিং’ ছবিতে দেখা যাবে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল