এই সিনেমার পর অমিতাভ আর রেখার সঙ্গে কাজ করতে চাননি

Share:

নিজস্ব প্রতিনিধি: অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন বাস্তব জীবনের মতো রুপোলি পর্দাতেও অনেকবার জুটি বেঁধেছেন। বিবাহ পরবর্তী সময়ে খুব বেশি সিনেমায় আর অমিতাভ-জয়াকে সেভাবে খুব বেশি দেখা যায়নি। তবে বিগ বি সবচেয়ে বেশি জুটি বেঁধেছেন রেখার সঙ্গে। কিন্তু একটা সময়ের পর আর তাঁরা একসঙ্গে কাজ করেননি। এ প্রসঙ্গে জয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অমিতাভের এই সিদ্ধান্তের কারণ।

আসলে ‘মুকাদ্দর কা সিকান্দর’ সিনেমায় অমিতাভের সঙ্গে রেখার কিছু রোমান্টিক দৃশ্যের শুটিং করেছিলেন। পরে, যখন ছবিটি প্রদর্শনী হয়য় তখন সেই দৃশ্যগুলি দেখে রেখা কাঁদতে শুরু করেন। ২০০৮ সালে পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেছিলেন, “মুকাদ্দর কা সিকান্দার-এর ট্রায়াল শো-এর এক সপ্তাহ পর, ইন্ডাস্ট্রির সবাই আমাকে বলছিল যে অমিতাভ বচ্চন প্রযোজকদের কাছে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি আর রেখার সাথে কাজ করবেন না। বাকি সকলে আমাকে এই ব্যাপারে বললেও উনি কিন্তু একটা কথাও বলেননি। যখন আমি অমিতজিকে এ ব্যাপারে প্রশ্ন করার চেষ্টা করি, তখন তিনি বলেন, “আমি একটা কথাও বলব না। আমাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করো না।”

একই কথোপকথনে জয়া বলেছিলেন যে হিট জুটি হিসাবে অমিতাভ-রেখা অসংখ্য সিনেমা করলেও ‘মুকাদ্দর কা সিকান্দর’র পরে অমিতাভ আর রেখার সঙ্গে কাজ করেননি। যদি অমিতাভ বচ্চন রেখার সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিতেন, তাহলেও জয়ার কোনও ব্যক্তিগত সমস্যা নেই বলেই জানিয়েছিলেন পর্দার ‘গুড্ডি’।

অমিতাভ বচ্চন এবং অভিনেত্রী রেখার সম্পর্ক নিয়ে যে ‘গুজব’ সে প্রসঙ্গেও বক্তব্য রেখেছিলেন জয়া। ‘মিলি’ জানিয়েছিলেন যে এই গুজব সম্পর্কে তিনিও জানতেন। কিন্তু এই গুজবে যদি বিন্দুমাত্রও সত্যতা থাকত তাহলে অমিতাভ আজ রেখার সঙ্গে থাকতেন।

কৌশলি জয়া অত্যন্ত স্পষ্ট ভাবে বলেন, “যদি কেউ থাকত, তাহলে উনি অন্য কোথাও থাকতেন। তাই না? পর্দায় জুটি হিসেবে মানুষ তাদের পছন্দ করেছে, আর ঠিক আছে। মিডিয়া তাঁকে তাঁর প্রতিটি নায়িকার সাথে যুক্ত করার চেষ্টা করেছিল। আমি যদি এটাকে গুরুত্ব সহকারে নিতাম, তাহলে আমার জীবন নরকে পরিণত হত। আমরা খুব কঠিন মানুষ।”

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের