আলি আব্বাস জাফরের সিনেমাতে প্রথম ডান্স নম্বরে নজর কাড়তে প্রস্তুত আহান পান্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ডেবিউর পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আহান পান্ডে। পরিচালক আলি আব্বাস জাফরের নতুন ছবিতে নিজের কেরিয়ারের প্রথম বড় ডান্স নম্বরের শুটিং শুরু করতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই তাঁর একটি নাচের দৃশ্য ভাইরাল হয়েছে যাকে ঘিরে অনুরাগীদের মধ্যে উওেজনা তুঙ্গে। এই বিশেষ গানটিকে ঘিরে থাকছে বড়সড় আয়োজন। শুধু গ্ল্যামার নয়, গানের মধ্যেই নাকি থাকবে চরিত্রের গুরুত্বপূর্ণ ইমোশন ও স্টাইলের ছাপ। সেই কারণেই দীর্ঘদিন ধরে ডান্স রিহার্সালও করেছেন অভিনেতা আহান। এই গান দিয়েই দর্শকদের সামনে আহানের এক নতুন স্ক্রিন প্রেজেন্স তুলে ধরতে চেয়েছে প্রযোজনা সংস্থা। ব্রিটেনের একাধিক লোকেশনে হবে এই গানের শুটিং।

অ্যাকশন ও স্টাইলিশ সিনেমা তৈরির জন্য বরাবরই পরিচিত আলি আব্বাস জাফর। তাঁর পরিচালনায় ছবি মানেই বড় ক্যানভাস ও উল্লেখযোগ্য প্রেজেন্টেশন। তাই আহান পান্ডের এই নতুন সিনেমাকে ঘিরে দর্শকমহলেও বাড়ছে আগ্রহ। এই সিনেমার ভিজ্যুয়াল স্কেল নিয়েও এখন থেকেই আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই মনে করছেন, এই সিনেমাই এনে দিতে পারে আহান পান্ডের কেরিয়ারে বড় পরিবর্তন। জানা যাচ্ছে, এটি শুধুমাত্র একটি সাধারণ গান নয়, বরং এই ছবির গুরুত্বপূর্ণ অংশ। গানের মধ্যে থাকবে অ্যাটিটিউড, স্টাইল এবং একাধিক কঠিন ডান্স স্টেপ, যা আহানের চরিত্রকে আরও গভীরভাবে তুলে ধরবে। এখন অনুরাগীদের অপেক্ষা শুধু গানটির অফিশিয়াল ঘোষণা ও প্রথম লুক প্রকাশের।

পরিচালক আলি আব্বাস জাফর নাকি এই গানকে সিনেমার ন্যারেটিভ এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেই ব্যবহার করতে চাইছেন। Saiyaara সিনেমার মাধ্যমে বলিউডে নজর কেড়েছিলেন আহান পান্ডে। সেই ছবির সাফল্যের পর আলি আব্বাস জাফরের মতো পরিচালকের সঙ্গে কাজ করাকে তাঁর কেরিয়ারের বড় সুযোগ বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’-র মতো বড় বাজেটের ছবির জন্য পরিচিত আলি আব্বাস জাফর এবার নতুন প্রজন্মের অভিনেতাকে নিয়ে কী চমক দেন, সেটাই এখন দেখার।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার