পুজোর আগেই মুক্তি দেব-প্রসেনজিতের “কাছের মানুষ”, প্রকাশ্যে ছবির দ্বিতীয় পোস্টার

'মুখ মুখোশের ভিড় যখন চিনিয়ে দেয় "কাছের মানুষ"। 'কাছের মানুষ' এর প্রথম পোস্টার অনেক আগেই লঞ্চ করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসছে ‘কাছের মানুষ’ (KACHHER MANUSH)। টলিউডের কাছে সত্যই তাঁরা দুজনেই কাছের মানুষই বটে। একাধারে আবার দুজনেই সুপারস্টার। একজনকে টলিউডের মহানায়কও বলা চলে উত্তম কুমারের পর। মাখো-মাখো সম্পর্ক। তৎকালীন সময়ে তাঁর আগমনে থিতিয়ে পড়া টলিউড ইন্ডাস্ট্রি ফের মুখ তুলে তাকিয়েছে। একেকজন অভিনেত্রীর সঙ্গে তাঁর দুর্দান্ত রসায়ন, অ্যাকশন, মারকাটারি অভিনয় সবটাই বাংলা ইন্ডাস্ট্রিকে উন্নতির দিশারি দেখিয়েছে। তিনি দিয়েছেন অসংখ্য ব্লকবাস্টার হিট বাংলা সিনেমা। আরেকজনও কম পপুলার নয়। বাংলা ইন্ডাস্ট্রি যখন নতুন মুখ চাইছে, তখনই আবির্ভাব হয় তাঁর। এখন মোটামুটি এক ডাকেই গোটা দেশ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (PROSENJIT CHATTERJEE) এবং দেব (DEV)-এর নাম জানেন। হ্যাঁ, আজকে তাঁদের নিয়ে কথা বলার কিছু উপলক্ষ্য তো আছেই। এবার দুই সুপারস্টার একই ছবির পর্দায়।

হ্যাঁ, দেব অনেক আগেই এই ছবির নাম ঘোষণা করেছেন। ককপিটে প্রসেনজিৎ-দেব বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করলেও এবার নায়কের চরিত্রে দুজনেই একই ছবিতে অভিনয় করছেন। ছবির নাম ‘কাছের মানুষ’। গত ফেব্রুয়ারি থেকে এই ছবির শ্যুটিং শুরু হয়। পথিকৃৎ বসুর পরিচালনায়, দেব এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এবার একই ছবিতে অভিনয় করবেন, দেব-প্রসেনজিৎ দুই সুপারস্টার। আজ এই ছবির আরেকটি পোস্টার শেয়ার করলেন দেব তাঁর নিজস্ব ফেসবুক পেইজে।

যেখানে দেখা যাচ্ছে, ব্যস্ততম শহর কলকাতার বাসে দুই নায়ক উঠে শহর দেখছে। এই ছবি শেয়ার করে দেব লেখেন, ‘মুখ মুখোশের ভিড় যখন চিনিয়ে দেয় “কাছের মানুষ”। ‘কাছের মানুষ’ এর প্রথম পোস্টার অনেক আগেই লঞ্চ করেছিল। যা দেখে নজর কেড়েছিল, দেব-প্রসেনজিতের ভক্তদের। ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন, ইশা সাহা ও সুস্মিতা চট্টোপাধ্যায়।ছবিতে প্রসেনজিতের চরিত্রের নাম সুদর্শন ও দেবের চরিত্রের নাম কুন্তল। আগামী ৩০ সেপ্টেম্বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিন মুক্তি পেতে চলেছে ‘কাছের মানুষ’। পুজোর আগেই মুক্তি পাচ্ছে এই ছবি, সুতরাং বোঝাই যাচ্ছে এবার বাঙালির পুজো একবারে জমে যাবে।

হঠাৎ হার্ট ফেল! বুকে ব্যথা না থাকলেও হতে পারে হার্ট অ্যাটাক!

হুগলির দশঘরার দেববিশ্বাস পরিবারে পুজোর তিনদিন হয় পাঁঠা বলি

পিতৃপক্ষে বাড়ির চত্বরে এই ৫ প্রাণি? ভুলেও তাড়াবেন না, হু হু করে বাড়বে সমৃদ্ধি

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার