‘১২ মার্চ বিয়ের কথা ছিল ঐন্দ্রিলা-সব্যসাচীর’, মেয়ের মৃত্যুবার্ষিকীতে কাঁদছেন শিখা শর্মা

গত বছর নভেম্বরে এই সময় আমরা যে সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে ভাসে। অসুস্থ হোক, তবে প্রাণটা তো ছিল। আমরা আশায় ছিলাম, ও ফিরে আসবে। ও যেমন লড়াকু ছিল, তাতে মন বলত, ও ঠিক ফিরে আসবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ২০ নভেম্বর। গতবছর এই দিনটা ছিল টলিউডের জন্যে একটি বিপর্যয়ের দিন। টানা ২০ দিন হাসপাতালে লড়াইয়ের পর মারা যান টলিউডের বিশিষ্ট অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর মৃত্যুর ক্ষত এখনও দগদগে বাংলার মানুষের হৃদয়ে। ২ বার ক্যান্সারকে হারিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছিলেন ঐন্দ্রিলা, কিন্তু বিধাতার ইচ্ছে যে একটু অন্যরকম তা কে জানত! গত বছর ১ নভেম্বর ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। এরপর টানা ২০ দিন শরীরের একাধিক জটিলতার কারণে মৃত্যুর কাছে হার মানেন ঐন্দ্রিলা। তবে অভিনেত্রীর মৃত্যুর পর সবথেকে বেশি হাইলাইটেড হয় অভিনেতা সব্যসাচী চৌধুরীর সঙ্গে তাঁর সম্পর্ক। 
মৃত্যুর আগে ঐন্দ্রিলাকে প্রতি মুহূর্তে আগলে আগলে রাখতেন অভিনেতা, তাই সমাজের চোখে আজও তাঁরা রোমিও-জুলিয়েটের পারফেক্ট উদাহরণ। গতবছর এই দিনেই মায়ের কোল শূন্য করে চিরকালের জন্য পৃথিবী ছেড়ে চলে যান অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর চলে যাওয়ার কষ্টটা অনেকে ভুলে গেলেও আজও ঐন্দ্রিলার মা, শিখা শর্মার কাছে মেয়ের স্মৃতি বর্তমান। মেয়ের মৃত্যুর কয়েক মাস পরেই জানা যায়, শিখা দেবীও ক্যান্সারে আক্রান্ত। এই প্রসঙ্গে সম্প্রতি একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে ঐন্দ্রিলার মা জানিয়েছেন, ‘গত বছর নভেম্বরে এই সময় আমরা যে সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে ভাসে। অসুস্থ হোক, তবে প্রাণটা তো ছিল। আমরা আশায় ছিলাম, ও ফিরে আসবে। ও যেমন লড়াকু ছিল, তাতে মন বলত, ও ঠিক ফিরে আসবে। ১ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঐন্দ্রিলা। সেদিনই মেয়ের সঙ্গে শেষবার কথা হয়েছিল আমার। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিজের দুই পোষ্য বোজো ও তুতুনকে খাইয়েছিল ঐন্দ্রিলা। তার পর আমার সঙ্গে অনেক গল্পও করেছিল ঐন্দ্রিলা। ঐদিনই শ্যুটিংয়ের জন্য গোয়ায় যাওয়ার কথা ছিল তাঁর। তবে নাহ, সেটা আর হল না, গেলেন হাসপাতালে, আর তারপর… মৃত্যুর সঙ্গে লড়াই, আর বেঁচে ফিরল না আমার মিষ্টি।’
সব্যসাচীর সঙ্গে সম্পর্কের বিষয়ে শিখা দেবীর আরও বলেন, ‘সব্য বলত বিয়ের পর আর খাব না। ২০২৩-এর ১২ মার্চ ওদের বিয়ের ঠিক হয়েছিল। সেদিন সেকেন্ড রবিবার ছিল। তবে আয়োজন বিশাল কিছু করতাম না। শুধু রেজিস্ট্রি ম্যারেজ করে, খুব কাছের লোকজনকে খাওয়াতাম। সব্যসাচী নভেম্বরে বিয়ে করতে চেয়েছিল। ওর বাড়ির লোকও তাই বলেছিল। তবে ঐন্দ্রিলা বলল, না মা আমার চুলটা দু’মাসে আরও একটু বড় হয়ে যাবে, সুন্দর হয়ে তারপর সাজব। তখনই বিয়ে হবে। সেই মতোই সব ঠিকঠাক হয়েছিল।’
ঐন্দ্রিলার মৃত্যুবার্ষিকীতে এক সংবাদমাধ্যমকে সব্যসাচী জানান, ‘অনেকেই প্রশ্ন করেন আজকাল, সামাজিক মাধ্যমে ফিরি না কেন? আমার কি কিছুই বলার নেই? আমি প্রয়োজন বোধ করি না। এরকমটাই ছিলাম আজীবন। নিজে কোনওদিনও পিআর রেখে ফেসবুক-ইনস্টা করিনি। ও (ঐন্দ্রিলা শর্মা) জোর করত। লেখালিখি শুরু করেছিলাম। আর তো এ সবের প্রয়োজন দেখি না। শুধু জানি, সত্যিটা কে মেনে নিতে হয় এক পর্যায়ে গিয়ে। প্রত্যেকেই নিজের মতো করে মানিয়ে নেন। চেষ্টা করেন। আমিও করছি। আমি ইন্ট্রোভার্ট বরাবরই। তাই অনেকেই হয়তো আমার থাকা, আমার যাপন নিয়ে নিজেদের মতো ভেবে নেন। সেটার উপর আমার নিয়ন্ত্রণ নেই। যা ঘটেছে, যা হয়েছে… একটা পর্যায়ের পর সেটাকে সত্যি বলে মেনে নেওয়া ছাড়া আমার কী করণীয় আর?’

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

তিলোত্তমা কাণ্ডে নির্মলের পর গ্রেফতার সঞ্জীব! জোড়া গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর