আইনি বিপাকে অজয় দেবগনের ‘ময়দান’, ছবির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ

আমি আমার লিঙ্কডইন পোস্টের মাধ্যমে অ্যাড ডিরেক্টর সুখদাস সূর্যবংশীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি আমাকে বোম্বে ডেকে স্ক্রিপ্ট দেখেন

Share:

নিজস্ব প্রতিনিধি: কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের অবিশ্বাস্য জীবনীর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘ময়দান’। আগামিকাল মুক্তি পাবে অজয় দেবগনের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ময়দান’। যেখানে তিনি ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন। ছবিতে প্রধান ভূমিকায় আরও অভিনয় করছেন, প্রিয়ামণি, নীতীশ গোয়েল, কীর্তি সুরেশ প্রমুখ। যাই হোক, মুক্তির আগেই ময়দান নিয়ে বিতর্ক তুঙ্গে। কাহিনী চুরির অভিযোগ। ছবিটি ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পাবে ১১ এপ্রিল। কিন্ত তার আগেই ছবিটি আইনি বাধার সম্মুখীন হয়েছে। অভিযোগ, ছবিটি মহীশূর আদালত দাবি করছে যে, ছবির নির্মাতারা কর্ণাটকের একজন চিত্রনাট্যকারের স্ক্রিপ্ট চুরি করেছে।

সেই দাবিতেই ছবি মুক্তি বন্ধ করার নির্দেশ দিয়েছে আদাহত৷ মহীশূরের প্রধান জেলা ও দায়রা আদালত মহীশূরে একজন স্ক্রিপ্ট লেখক অনিল কুমার, অজয় ​​দেবগন অভিনীত ময়দানের মুক্তি নিষিদ্ধ করার দাবি তুলেছেন। অনিল কুমার দাবি, তিনি ১৯৫০ সাল ফিফা বিশ্বকাপ থেকে ভারতীয় ফুটবল দলের বহিষ্কারের বিষয়ে একটি গল্প লিখেছিলেন এবং একই গল্পটি বোম্বেতে স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনে পাডান্ডুকা শিরোনামে নিবন্ধিত হয়েছিল। এমনকি তিনি তাঁর স্ক্রিপ্ট লিঙ্কডইনেও আপলোড করেছিলেন। সেখান থেকেই নির্মাতারা ছবির কাহিনী চুরি করেছে। ময়দানের সহকারী পরিচালক সুখদাস সূর্যবংশী ২০১৯ সালে তাঁর সঙ্গে আলাপচারিতা করেছিলেন এবং উভয়েই অনিল কুমারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি তাঁকে আমির খানের সঙ্গে একটি সিনেমা তৈরি করারও প্রতিশ্রুতি দিয়ে ছিলেন।

তাঁর কথায়, “২০১০ সালে, আমি গল্প লিখতে শুরু করি এবং ২০১৮ সালে আমি এই বিষয়ে একটি পোস্টার পোস্ট করেছিলাম, এবং আমি আমার লিঙ্কডইন পোস্টের মাধ্যমে অ্যাড ডিরেক্টর সুখদাস সূর্যবংশীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি আমাকে বোম্বে ডেকে স্ক্রিপ্ট দেখেন। আমার কাছে পুরো চ্যাটের ইতিহাস আছে। তিনি আমাকে বলেছিলেন যে তিনি আমাকে আমির খানের সঙ্গে দেখা করিয়ে দেবেন। এরপর সম্প্রতি, আমি শুনেছি যে ময়দান নামে একটি সিনেমা মুক্তি পাচ্ছে, আমি অবাক হয়েছি কারণ আমারও একই গল্প রয়েছে। আমি যখন টিজার এবং তাদের বক্তব্য দেখেছি, আমি জানতে পেরেছি যে এটি আমার গল্প। মূল কাহিনিকে তারা নিজেই টুইস্ট করে এই সিনেমা বানিয়েছে।” অনিল কুমার, তার আইনজীবী আইয়ান্নার সহায়তায়, সিনেমার মুক্তির বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা আনতে মহীশূরের প্রধান জেলা ও দায়রা আদালতে গিয়েছেন। আদালত ৮ এপ্রিল জি স্টুডিও গুলিকে বলিউড সিনেমার মুক্তি বন্ধ করার নির্দেশ দিয়েছিল। জি স্টুডিও এবং বনি কাপুর প্রযোজিত অজয় ​​দেবগন অভিনীত ময়দান সিনেমার মুক্তি স্থগিত করেছে মহীশূর প্রিন্সিপাল জেলা ও সেশন কোর্ট, যা ১১ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক