আত্মঘাতী ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবে, বারাণসীর হোটেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাণসী: গলায় ফাঁস লাগিয়ে আত্মহ্যা করেছেন ভোজপুরী অভিনেত্রী তথা মডেল আকাঙ্খা দুবে। আজ রবিবার সকালে বারাণসীর সারনাথের এক হোটেল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। যদিও অভিনেত্রীর ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তাই কী কারণে আত্মহত্যা তা নিয়ে পুলিশ ধোঁয়াশায় রয়েছে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

উত্তরপ্রদেশের মির্জাপুরে ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেছিলেন আকাঙ্খা। বাবা-মা চেয়েছিলেন মেয়ে আইপিএস হোন। তাই মেয়েকে নিয়ে মুম্বইতে পাড়ি দিয়েছিলেন। কিন্তু ছোটবেলা থেকেই নাচ ও অভিনয়ের প্রতি বেশি আগ্রহ ছিল আকাঙ্খার। কলেজ জীবনেই মডেলিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন। মাত্র ১৭ বছর বয়সে  ‘মেরি জং, মেরি ফয়সালা’ নামে এক ছবিতে অভিনয়ের মাধ্যমে ভোজপুরী ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তার পরে আর ফিরে তাকাতে হয়নি। ‘বীরো কা বীর’ ‘মুঝসে শাদি করোগি’, ‘ফাইটার কিং’, ও ‘কসম পয়দা করনেওয়ালে কী-২’ নামে দুটি ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন ২৫ বছর বয়সী অভিনেত্রী।  

গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-তে সহ অভিনেতা সমর সিংয়ের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন আকাঙ্খা। প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। যদিও তাঁরা শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসবেন কিনা, তা খোলসা করেননি অভিনেত্রী। সবসময়েই হাসিখুশিতে মেতে থাকতেন ২৫ বছর বয়সী অভিনেত্রী। এমনকী আমঘাতী হওয়ার কয়েক ঘণ্টা আগেও নিজের নাচের এক ছবি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন আকাঙ্খা।

 

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট