‘গত কয়েকদিনের আন্দোলন আমার হৃদয় ভেঙে দিয়েছে’, ‘আরশোলা’দের সমর্থন আলিয়ার

সোমবার ককরোচদের 'সংসদ চলো' অভিযানে আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জের তুমুল সমালোচনা করেছিলেন বলিউড শীর্ষ তারকারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেটা নাগরিকদের সমালোচনায় লাগাতার বিদ্ধ হয়ে বুধবার (২২ জুলাই) রাতে ‘আরশোলাদের’ আন্দোলন নিয়ে মুখ খোলেন সলমান খান। নিট-ইউজির প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন জানান সুপারস্টার। এর কয়েক ঘন্টা পর এবার ককরোচদের সমর্থনে এগিয়ে এলেন আলিয়া ভাট। দিল্লিতে CJP-র নেতৃত্বে আন্দোলনরত ছাত্রদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী। সোমবার ককরোচদের ‘সংসদ চলো’ অভিযানে আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জের তুমুল সমালোচনা করেছিলেন বলিউড শীর্ষ তারকারা। দেশের স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে ককরোচদের আন্দোলনকে শুরু থেকেই সমর্থন জানাচ্ছেন বলিউডের অনেক শীর্ষ তারকা।

গতকাল দিল্লির যন্তর-মন্তরে সশরীরে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন হুমা কুরেশি, সাকিব সেলিমরা। তাছাড়া শাবানা আজমি, প্রকাশ রাজ, দিয়া মির্জা, অতুল কুলকার্নি, হৃতিক রোশন, অরিজিৎ সিংহ, অদিতি রাও হায়দারি, রীতেশ দেশমুখ সহ একাধিক তারকা দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলেছেন। ছাত্রদের পাশে থেকে তাঁদের সমর্থন জানিয়েছেন। কিন্তু অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো বলিউডের প্রথম সারির তারকারা এখনও চুপ। এই নিয়েই বিতর্ক উঠেছে। অবশেষে লাগাতার বিতর্কে বিদ্ধ হয়ে সলমান খান মুখ খুলেছিলেন। আজ মুখ খুললেন আলিয়া ভাট। ইনস্টাগ্রামে শিক্ষার্থীদের সমর্থনে একটি আন্তরিক বার্তা শেয়ার করে অভিনেত্রী লিখলেন, ‘গত কয়েকদিনের আন্দোলন আমার হৃদয়কে বারবার ভেঙে দিয়েছে। আশার আলো দেখছি আমি। আন্দোলনে দাঁড়িয়ে থাকা প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অগণিত ত্যাগের যাত্রা। তাঁরা শুধু নিজেদের জন্যে নয়, বরং তাঁদের ভবিষ্যৎ প্রজন্মের উন্নততর পথ তৈরি করে দিচ্ছে। ছাত্রছাত্রীদের সাহস আমাকে অভিভূত করছে। তাঁদের এই আন্দোলন আমাদের সকলের সামনে একটি আয়না তুলে ধরে প্রশ্ন করছে, আমরা কি সত্যিই সেইসব মানুষদের কথা শুনছি, যারা এই দেশের ভবিষ্যৎকে গড়ে তুলবে। তাই ছাত্রছাত্রীদের কথা শুনুন, দেশের ভবিষ্যৎ তাঁরাই। জয় হিন্দ।’

 

 

View this post on Instagram

 

A post shared by αlia bhatt 💛 (@aliaabhatt)

অন্যদিকে ছাত্রদের আন্দোলনকে প্রশংসা করে সলমান লেখেন, ‘এটি শান্তিপূর্ণ আন্দোলন ছিল, কিন্তু খুব দুঃখের বিষয় যে, এটিকে এখন সহিংস মোড় নিতে হল। যে সকল ছাত্রছাত্রী ও তাঁদের পরিবার আহত হয়েছে, তাঁদের জন্য আমার হৃদয় ব্যথিত। প্রশ্নপত্র ফাঁস একটি অত্যন্ত গুরুতর বিষয়, এবং আমি এটা জেনে ও দেখে আনন্দিত যে আমাদের দেশের শিশুরা একটি উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য একত্রিত হয়েছে এবং তাঁদের বাবা-মায়েরা তাঁদের সমর্থন করেছেন। কঠোর অধ্যয়ন করে নিজেদের ভবিষ্যৎ, একটি উন্নত, শিক্ষিত ভারত গড়ার যে নিষ্ঠা, আন্তরিকতা ও আগ্রহ তাঁরা দেখাচ্ছে, তার জন্য আমি তাঁদের আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এই আন্দোলন, এই প্রতিবাদ, সঠিক পথ এবং ছাত্রছাত্রীরা এটি শান্তিপূর্ণভাবে করেছে। এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ছিনতাই করা উচিত নয় এবং এর কৃতিত্ব শুধুমাত্র দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য।’

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাছ-মাংস ফেল! গরম ভাতে দুপুরের খাওয়া জমাবে ডিম পোস্তর যুগলবন্দি

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির মদন মিত্রর বড় ছেলে

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি

নাইট ডিউটিতে চা পানের নামে ডাক্তারের ঘরে ঢুকে…, পুলিশের জালে ধূর্ত নার্স

‘ভারতকে পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে’, আরশোলাদের তোপ দিলীপের

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

সিউড়ির বেসরকারি হাসপাতাল নার্সের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

জোর ধাক্কা অভিষেকের! সার্বিক রক্ষাকবচের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের

একাই বুক চিতিয়ে রুখে দিয়েছিলেন পুলিশের গাড়ি, মুম্বইয়ের বীরাঙ্গনা তরুণীকে চিনে নিন