৮ বছর পর ‘জিগরা’ একসঙ্গে আলিয়া- দিলজিৎ, ছবি প্রকাশ হতেই উচ্ছসিত  ভক্তরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেয়ে রাহার জন্মের পর পর্দায় ফিরছেন বলিউড তারকা আলিয়া ভাট। দেখা যাবে নতুন ছবি ‘জিগরা’-য়। আর সেখানেই টানা আটবছর পর ফের একসঙ্গে জুটি বাঁধেছেন আলিয়া ভাট এবং দিলজিৎ দোসাঞ্জ। ইতিমধ্যেই  দিলজিৎয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, চেয়ারের মধ্যে বসে রয়েছেন আলিয়া এবং  দিলজিৎ।

তবে দীর্ঘ আটবছর পর বড় পর্দায় দুজনকে একসঙ্গে দেখে আনন্দিত ভক্তরা। কেউ লিখেছেন, ‘ দুজনকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষায় রয়েছি।‘ আবার কেউ লেখেন, ‘ ইক্ক কুড়ি জুটির আবারও  প্রত্যাবর্তন।‘ বলা বাহুল্য , ২০১৬ সালে শেষ বার একসঙ্গে আলিয়া ভাট এবং দিলজিৎ দোসাঞ্জকে দেখা গিয়েছিল ‘ উড়তা পাঞ্জাব’ (Udta Punjab) ছবিতে। আর সেখানেই বেশ জনপ্রিয় ছিল ‘ইক্ক কুড়ি’ গানটি।

উল্লেখ্য, জিগরা ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আলিয়ার পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে দ্য আর্চিজ অভিনেতা বেদাং রায়নাকে। বড়পর্দায় তাদেরকে দেখা যাবে ভাই-বোনের চরিত্রে। অন্যদিকে ‘জিগরা’র পর সঞ্জয় লীলা বানসালির সিনেমায় দেখা যাবে আলিয়া ভাটকে। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশল, রণবীর কাপুরকে।

 

নেপাল বিপর্যয়ের পরই নিখোঁজ বারাসাতের শিক্ষিকা সুস্মিতা, চিন্তায় পরিবার-প্রতিবেশী

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার