কাজের খাতিরে পাকিস্তান যাবেন? আলিয়ার জবাবে তোলপাড় নেটপাড়া

উত্তরে আলিয়া বলেন যে, 'কাজ আমাকে যেখানেই নিয়ে যাবে আমি সেখানেই যাব। ভবিষ্যতে যা-ই আসুক না কেন, আমি সবসময় নতুন কিছু শিখতে পছন্দ করি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানে যাচ্ছেন আলিয়া ভাট? পহেলগাঁও হামলার পর থেকেই বহাল রয়েছে ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা। যার প্রতিবাদে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ হামলা চালিয়েছিল ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক সন্ত্রাস ঘাঁটি। এরপরেই পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। পাশাপাশি ভারতীয় ছবি থেকেও নিষিদ্ধ করা হয়েছে পাক শিল্পীদের। পাকিস্তানেও নিষিদ্ধ ভারতীয় তারকারা। এমতাবস্থায় পাকিস্তানে যেতে পারেন আলিয়া? হ্যাঁ, সম্প্রতি এমনই একটি প্রশ্নের মুখে পড়লেন আলিয়া ভাট। বর্তমানে অভিনেত্রী রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রয়েছেন রণবীর ঘরণী। এটি তাঁর দ্বিতীয়বারের সফর। যেখানে গোল্ডেন গ্লোবেও ভূষিত হয়েছেন নায়িকা। এই উৎসবে অভিনেত্রী অনেক বিষয়ে কথা বলেছেন। মেয়ে রাহার সঙ্গে তাঁর কেমন সম্পর্ক সেটাও ভাগ করে নিয়েছেন।

পাশাপাশি তিনি ছবির খাতিরে পাকিস্তান সফর সম্পর্কে প্রশ্নের উত্তরও দিয়েছেন। মঞ্চে রাহাকে নিয়ে অভিনেত্রী জানান, তিনি যখন রেড সি ফেস্টিভ্যালে যোগ দিতে বাড়ি থেকে রওনা হয়েছিলেন, তখন তাঁর মেয়ে তাঁকে জিজ্ঞাসা করছিল যে, ‘মা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কখন ফিরে আসবে?’ তখন আলিয়া ব্যাখ্যা করে ছিলেন তুমি এখন বড় হয়েছো, একা থাকতে শিখতে হবে। ইতিমধ্যেই রাহার সঙ্গে পাপারাৎজিদের ভাল সম্পর্ক হয়ে গিয়েছে। রাহা তাদের চিনতে পারে। এরপর আলিয়াকে একজন পাকিস্তানি ভক্ত প্রশ্ন করেন যে, কোনওদিন যদি তাঁকে কাজের খাতিরে পাকিস্তান যেতে হয়, তিনি কি যাবেন? উত্তরে আলিয়া বলেন যে, ‘কাজ আমাকে যেখানেই নিয়ে যাবে আমি সেখানেই যাব। ভবিষ্যতে যা-ই আসুক না কেন, আমি সবসময় নতুন কিছু শিখতে পছন্দ করি। এমনকী আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করাটা চাপ নয়, বরং গর্বের।’

এরপর কান এবং মেট গালার মতো বিশ্বব্যাপী ইভেন্টের জন্য তাঁর প্রস্তুতি নিয়ে আলিয়া বলেন, বাইরের সমস্ত গ্ল্যামারের পরে, তিনি যখন হোটেলে যেতেন, তখন তিনি পায়জামা পরে পিৎজা খেতেন। একদম রিল্যাক্স থাকতেন। এরপর তিনি ২০ বছর বয়সের কথা স্মরণ করে বলেন, ‘সেই বয়সে, আমি খুব উৎসাহী এবং খুব পরিশ্রমী ছিলাম। কিন্তু এখন, দশ বছর পরে, আমার চিন্তাভাবনা বদলে গেছে। উৎসাহ এখনও আছে, কিন্তু এখন আমার দৃষ্টিভঙ্গি একটু শান্ত এবং আরও চিন্তাশীল। ১৭-১৮ বছর বয়সে আমি অত্যন্ত নির্ভীক ছিলাম। সবকিছু তেই নিজের সর্বস্ব ঢেলে দিতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সাফল্য, পরাজয় এবং অভিজ্ঞতা আমাকে বদলে দিয়েছে।’

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৪ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬