আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আলিয়াই হল জীবনের ‘তড়কা’, স্ত্রী-এর প্রশংসায় পঞ্চমুখ রণবীর

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর অভিনীত শামশেরা’-এর ট্রেলার। এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে স্ত্রী আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হলেন রণবীর। এদিনের এই ট্রেলার লঞ্চে রণবীর বললে, ”আমার দু’টি ছবি পরপর মুক্তি পাচ্ছে। মাত্র ৪৫ দিনের ব্যবধানে মুক্তি পাচ্ছে ছবি দুটি। আমার বিয়েও হয়েছে কয়েকদিন আগেই। আমার জন্য এটা ভীষণ সুন্দর একটা বিষয়।

রণবীর এদিন মজার ছলে আরও বলেছেন, ”আমিই আমার একটা ছবির সংলাপে বলেছিলাম ‘শাদি ইজ ডাল চাওয়াল ফর পচাশ সাল টিল ইউ ডাই। জীবন মে থোড়া বহুত কিমা পাও, টাংড়ি কাবাব, হাক্কা নুডল ভি হোনা চাহিয়ে।’ কিন্তু বিশ্বাস করুন জীবনে এতকিছুর পর মনে হয় দিনের শেষে ডাল চাওয়ালই সেরা। আর আলিয়া আমার জীবনে সেই জিনিসটাই। আলিয়া আমার জীবনে এসেছে ওই আমার জীবনের ‘তড়কা’, ‘আচার’ সবকিছু। উল্লেখ্য ক্যামেরার সামনেই হোক কিংবা সোশ্যাল মিডিয়ায় কোথাওই নিজেদের ভালবাসা একে অপরকে উজাড় করে দিতে ভোলেননা এই জুটি। তাঁরা যে সবসময় প্রেমে রয়েছেন তা বোঝা যায় তাঁদের ছবি দেখলেই।  

রণবীরের ছবি’শামশেরা’-এর জন্য মুখিয়ে রয়েছেন দর্শক তথা তাঁর ফ্যানেরা। চার বছর পর এটিই রণবীরের প্রথম মুক্তি পেতে চলা ছবি। এরপর সেপ্টেম্বরে মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। ‘শামশেরা’-এর টিজার প্রথম প্রকাশ্যে আসার পরেই এই ছবিতে রণবীরের লুক নিয়ে বেশ আলোচনা হয়েছিল। পৌরাণিক কোনও চরিত্রের অনুকরণে তাঁর চরিত্র গড়ে তোলা হয়েছিল বলে মনে করা হলেও পরে দেখা গেল এক টানটান রহস্যে ঘেরা তাঁর এই চরিত্র।

এক বলশালীর হাতে সে এবং তাঁর উপজাতির মানুষদের প্রতিনিয়িত অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে। হয়ে ওঠে কাজাতে বসবাসকারী প্রত্যেকের সহায় সম্বল। ২২ জুলাই হিন্দি, তামিল ও তেলেগু ভাষাতে মুক্তি পাবে এই ছবি। উল্লেখ্য যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তির সময়েই মুক্তি পাবে এই প্রযোজনা সংস্থার ছবি। রণবীর কাপুর ও সঞ্জয় দত্ত ছাড়াও এই ছবিতে এক উল্লেখযোগ্য চরিত্রে রয়েছেন বাণী কাপুর। 

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ