আর্থিক জালিয়াতির অভিযোগে শাহরুখ-পত্নীকে পাঠানো হয়নি কোনও আইনি নোটিশ

গৌরী খান এই ধরনের কোনও মামলার সঙ্গে একেবারেই সংযুক্ত নন, এবং তার ইডি নোটিশ পাওয়ার রিপোর্টগুলি সবই মিথ্যা, এর কোনও ভিত্তি নেই। এই সমস্ত রিপোর্ট ইচ্ছাকৃতভাবে গৌরী খানের খ্যাতি নষ্ট করার সুবাদে ইঙ্গিত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড সুপারস্টার শাহরুখ খানের যে কোনও খবরই সোশ্যাল মিডিয়া কিংবা খবরের পাতা জুড়ে থাকে প্রতিনিয়ত। যেমন, আজ সন্ধ্যে থেকেই খবরের পাতা জুড়ে ছিল শাহরুখ-পত্নী তথা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান। তিনি লখনউ-ভিত্তিক একটি রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত। বিনিয়োগকারী এবং ব্যাঙ্কের ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগের সম্মুখীন।

তাই এই কোম্পানির মুখ হিসেবে গৌরী খানের বিরুদ্ধেও ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ছিল। সেই কারণে অভিনেতার স্ত্রীর ওই কোম্পানির সঙ্গে কোনও লেনদেন আছে কিনা, তার সন্ধানে নেমেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গৌরী একজন জনপ্রিয় ইন্টেরিয়র ডিজাইনার এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে তিনি যুক্ত। সেই কারণে জানা গিয়েছিল, মঙ্গলবার ইডি ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গৌরী খানকে নোটিশ পাঠিয়েছিল। কিন্তু বিষয়টা নাকি পুরোটাই ভুয়ো। গৌরী খানের ইডি নোটিশ পাওয়ার রিপোর্টগুলি সবই মিথ্যা। প্রতিবেদনে বলা হয়েছে যে, গৌরী খান এই ধরনের কোনও মামলার সঙ্গে একেবারেই সংযুক্ত নন, এবং তার ইডি নোটিশ পাওয়ার রিপোর্টগুলি সবই মিথ্যা, এর কোনও ভিত্তি নেই। এই সমস্ত রিপোর্ট ইচ্ছাকৃতভাবে গৌরী খানের খ্যাতি নষ্ট করার সুবাদে ইঙ্গিত করা হয়েছে। তাছাড়া বিভিন্ন দিক খতিয়ে দেখবেন ইডি আধিকারিকরা। ইডি কর্তৃপক্ষ বিভিন্ন বিষয়ের যাচাই-বাছাই করবে।

গৌরী খান বর্তমানে তার স্বামী এবং অভিনেতা শাহরুখ খানের আসন্ন ডানকির মুক্তির জন্য অপেক্ষা করছেন। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। একটি JIO স্টুডিও, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, এবং রাজ কুমার হিরানি ফিল্মসের উপস্থাপনা, হিরানি এবং গৌরী খান দ্বারা প্রযোজিত, অভিজাত জোশি, রাজকুমার এবং কণিকা ধিলোন দ্বারা রচিত, ডানকি ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে হিট হবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের