রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ আল্লু, আলিয়া, কৃতি, পঙ্কজ, রাজামৌলির

এদিকে শেরশাহ-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন করণ জোহর। বিষ্ণু বর্ধন ছবিটির জন্যে পুরস্কার পেয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল থেকেই দিল্লিতে দক্ষিণী তারকাদের আগমন শুরু হয়েছে। জাতীয় পুরস্কার ঘোষণার ২ মাস পরে মঙ্গলবার ১৭ অক্টোবর দিল্লির রাষ্ট্রপতি বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হল ৬৯ তম জাতীয় পুরস্কার শেরিমণী। পুরস্কার নেওয়ার জন্যে গতকাল দিল্লী পৌঁছেছেন আল্লু অর্জুন, রাজামৌলি, কিরাভানি। রাজামৌলি এই নিয়ে ৬ বার জাতীয় পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে কিরাভানি নাটু নাটুর জন্যে সেরা সুরকারের সম্মান পেলেন, শ্রেয়া ঘোষাল সেরা গায়িকা হিসেবে পুরস্কার পাবেন। আলিয়া ভাট এবং কৃতি স্যানন সেরা অভিনেত্রীর পুরস্কার পাবেন।

ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আলিয়া রণবীরকে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। কৃতি তার বাবা-মাকে নিয়ে পৌঁছেছেন। মাধবন, পঙ্কজ ত্রিপাঠি তাঁর মেয়ে এবং স্ত্রীকে নিয়ে গিয়েছেন। ভিকি কৌশলের সর্দার উধম ছবিটি ৫ টি বিভাগে জাতীয় পুরস্কার পাচ্ছেন।সেই কারণে অভিনেতাকে উৎসাহ দিতে তাঁর স্ত্রী ক্যাটরিনা কাইফ দিল্লিতে পৌঁছেছেন।ওদিকে দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণের জন্যে দিল্লিতে পৌঁছেছেন ওয়াহিদা রহমান। সকলেই এদিন ঐতিহ্যবাহী পোশাকে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হয়েছিলেন। হাতে তুলেছিলেন জাতীয় পুরস্কার। বিজয়ীরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সম্মানজনক পুরস্কার গ্রহণ করবেন। আলিয়া ভাট এবং কৃতি স্যানন, যারা যৌথভাবে সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন, আল্লু অর্জুন, যিনি প্রথম তেলেগু অভিনেতা যিনি এই সম্মান পেয়েছেন।

এম এম কিরাভানি ‘আরআরআর’-এর আবহ সঙ্গীতের জন্য সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার জিতেছেন। পুরস্কার জেতার পর, আল্লু অর্জুন একটি বিবৃতি শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি সম্মানের জন্যে বিনীত। X-এ তার পোস্টটিতে তিনি লিখেছেন, “দেশ জুড়ে বিভিন্ন বিভাগ এবং ভাষা জুড়ে সমস্ত জাতীয় পুরস্কার বিজয়ীদের জন্য একটি বিশাল অভিনন্দন। আপনার কৃতিত্ব সত্যিই প্রশংসনীয়। এবং আমি সমস্ত কোণ থেকে বর্ষিত ভালবাসা এবং শুভেচ্ছার জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। দেশ। এর দ্বারা সম্মানিত এবং নম্র বোধ করছি। ভালবাসার জন্য আপনাকে ধন্যবাদ।” এদিকে শেরশাহ-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন করণ জোহর। বিষ্ণু বর্ধন ছবিটির জন্যে পুরস্কার পেয়েছেন। ছেলো শো-এর জন্য সেরা শিশু শিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বাবিন রাবড়ি। যিনি পরিচালক পান নলিনের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

দুই গোষ্ঠীর সংঘর্ষ ফের অশান্ত মণিপুর! গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

ঋতু পরিবর্তনেই স্বাস্থ্য ঝুঁকি! জানুন শিশুর অসুস্থতার ৬টি প্রাথমিক লক্ষণ

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…