অ্যাটলির নতুন ছবিতে বলি নায়িকা, আল্লুর সঙ্গে পর্দায় ঝড় তুলবেন কোন অভিনেত্রী?

হ্যাঁ, আপাতত দক্ষিণী পরিচালক অ্যাটলির নতুন ছবিতে আল্লু অর্জুনের হিরোইন হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুই নায়িকার মধ্যে কারোর।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার আল্লু অর্জুনের বিপরীতে বলিউড ডিভা। তালিকায় রয়েছেন, প্রিয়াঙ্কা চোপড়া, সামান্থা রুথ প্রভু, শ্রদ্ধা কাপুর থেকে দিশা পাটানি, পর্দায় কার সঙ্গে রোমান্স করবেন সুপারস্টার! কি উত্তেজিত হয়ে উঠলেন তো? না না একবারেই গল্প নয়! এতদিন পর্দায় রশ্মিকা মান্দান্নার সঙ্গে আল্লুর রোমান্স ভক্তদের মন জয় করেছে, এবার প্রিয়াঙ্কা চোপড়া নয়তো শ্রদ্ধা কাপুরেরর সঙ্গে রোমান্সের ঝড় তুলবেন আল্লু অর্জুন। হ্যাঁ, আপাতত দক্ষিণী পরিচালক অ্যাটলির নতুন ছবিতে আল্লু অর্জুনের হিরোইন হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুই নায়িকার মধ্যে কারোর। যদিও এখনও কোনও নায়িকার নাম ঘোষণা হয়নি। দিন কয়েক আগেই খবরে এসেছিল যে, ‘পুষ্পা 2’-এর সাফল্যের পর এবার অ্যাটলির সঙ্গে হাত মেলাচ্ছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। এবং এমন জল্পনায় শিলমোহর দিয়েছিলেন আল্লু নিজেই।

তাঁর অভিনীত পুষ্পা 2 ভক্তদের মধ্যে ব্যপক সাড়া ফেলে দিয়েছিল। বিশ্বব্যাপী ছবিটি ২০০০ কোটি টাকা অর্জন করতে সক্ষম হয়েছিল। আল্লু অর্জুন ভক্তদের কাছে দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন আইকনিক নাম। তাই তাঁর ছবি দেখার জন্যে বসে থাকেন ভক্তরা। এদিকে প্রিয়াঙ্কা চোপড়াও টানা ৯ বছর পর দেশীয় ছবিতে মুখ দেখাতে চলেছেন। ইতিমধ্যেই তিনি এস এস রাজামৌলির একটি চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন। এছাড়াও হৃতিক রোশনের আসন্ন কৃষ 4-এও দেখা যাবে তাঁকে।যাই হোক, এবার শোনা যাচ্ছে, অ্যাটলির পরবর্তী ছবিতে আল্লুর সঙ্গে জুটি বাঁধতে পারেন প্রিয়াঙ্কা চোপড়া। গত ৮ এপ্রিল, আল্লু অর্জুনের জন্মদিনে, তাঁর নতুন ছবির ঘোষণা করা হয়েছে। পুষ্প তারকা জওয়ান পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বাঁধতে প্রস্তুত, তাই সবাই ছবিটি নিয়ে অত্যন্ত উত্তেজিত। শিরোনামহীন ছবিটির প্রাক-প্রযোজনা ইতিমধ্যেই শুরু হয়ে গেলেও, সিনেমায় কোন অভিনেত্রীকে প্রধান চরিত্রে দেখা যাবে সে সম্পর্কে একাধিক প্রতিবেদন রয়েছে। শোনা গিয়েছে, ছবির প্রধান মহিলা চরিত্রের জন্যে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অ্যাটলি সর্বপ্রথম যোগাযোগ করেছিলেন। তবে, খবর অনুসারে, তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।

প্রিয়াঙ্কার পর, সামান্থার সঙ্গে সিনেমাটির জন্য যোগাযোগ করা হয়েছিল। কিন্তু সামান্থা জানিয়ে দিয়েছেন, তিনি কোনও মহিলা প্রধান চরিত্রে অভিনয় করবেন না। জাহ্নবী কাপুরের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। যিনি এই মূহুর্তে নিঃসন্দেহে দক্ষিণী চলচ্চিত্র নির্মাতাদের একজন প্রিয় নায়িকা। দেবরা এবং পেদ্দির পর, আল্লু অর্জুনের সিনেমার জন্যও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তিনি এই চরিত্রে আগ্রহ দেখিয়েছেন। পাশাপাশি প্রভাসের মতো একজন প্যান-ইন্ডিয়া তারকায়ের সঙ্গে কাজ করার পর, শ্রদ্ধা কাপুরও এই ছবিটির জন্যে আলোচনায় রয়েছেন। এবার দেখা যাক, শেষমেশ কোন বলি নায়িকার সঙ্গে পর্দায় ঝড় তোলেন আল্লু!

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের