‘তু মেরি ম্যায় তেরা’ ছবির শ্যুটিংয়ের ফাঁকে বিকিনিতে উষ্ণতা ছড়ালেন অনন্যা

বর্তমানে 'তু মেরি ম্যায় তেরা' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অনন্যা। ক্রোয়েশিয়াতে চলছে জোরকদ মে শুটিং। আর শুটিংয়ের ফাঁকেই লাল বিকিনি পরে সমুদ্রে সৈকতে ঝড় তুললেন অনন্যা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিকিনি পরে সমুদ্র সৈকতে তাণ্ডব চালালেন অনন্যা পাণ্ডে, মেয়ের কাণ্ডে মুগ্ধ হয়ে চেয়ে রইলেন অভিনেত্রীর মা। দিন কয়েক আগেই কার্তিক আরিয়ানের সঙ্গে চুমুর ছবি ভাইরাল হয়েছিল চাঙ্কি পাণ্ডের মেয়ের। তাতেই রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন ভক্তরা। ভেবেছিলেন আদিত্যর পর তবে কী কার্তিকের প্রেমে পড়লেন অনন্যা? একেবারেই নয়, এটি ছিল কার্তিকের আসন্ন ছবি ‘তু মেরি ম্যায় তেরা’-এর পোস্টার। সেখানেই এবার কার্তিকের সঙ্গে রোমান্স করবেন অনন্যা। আর তাতেই উত্তেজিত ভক্তরা। অল্পদিনেই বলিউডে বেশ পসার জমিয়ে ফেলেছেন অনন্যা। সেক্সি ফিগার, সৌন্দর্য, অসাধারণ অভিনয় সবটাই ভক্তদের আকৃষ্ট করেছে। যদিও মাঝে মধ্যে অনন্যার ন্যাকামি নিয়ে কম সমালোচনা চলে না, তবুও অভিনেত্রীর ফ্যাশনে মুগ্ধ ভক্তরা। এবার লাল বিকিনিতে সমুদ্র সৈকতে তাণ্ডব চালালেন অনন্যা।

সঙ্গ দিলেন বন্ধুরা। বর্তমানে ‘তু মেরি ম্যায় তেরা’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অনন্যা। ক্রোয়েশিয়াতে চলছে জোরকদ মে শুটিং। আর শুটিংয়ের ফাঁকেই লাল বিকিনি পরে সমুদ্রে সৈকতে ঝড় তুললেন অনন্যা। রৌদ্রোজ্জ্বল দিন উপভোগ করতে দেখা গেল চাঙ্কি-কন্যাকে। ফিগারে যেন একেবারে হলিউড কুইন, নেই ছিটেফোঁটা মেদ। যা দেখে মুগ্ধ হয়ে গেলেন অভিনেত্রীর ভক্তরা। বেশ হাসি খুশি মেজাজে দেখা গেল অভিনেত্রীকে। অভিনেত্রীকে বোল্ড অবতারে দেখে রীতিমতো ঘুম ছুটল পুরুষদের। লাল টুকটুকে বিকিনিতে অভিনেত্রীর টোনড ফিগার পুরো ফুটে উঠেছে। গতকাল অভিনেত্রী নিজেই তাঁর ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করেছেন। যেখানে, কখনও সমুদ্রে সৈকতে তাঁকে আরাম করতে দেখা গেল, আবার কখনও বন্ধুদের সঙ্গে তাঁকে ক্যামেরায় পোজ দিতে দেখা গেল। একটি ছবিতে অভিনেত্রীকে আইসক্রিম খেতেও দেখা গিয়েছিল।

 

 

View this post on Instagram

 

A post shared by Ananya 🌙 (@ananyapanday)

আরেকটি ছবিতে তাঁকে বই পড়তে দেখা যায়। ভক্তরা অভিনেত্রীর এমন ভাবমূর্তি ব্যাপক পছন্দ করেছেন। এমনকী অভিনেত্রীর মা ভাবনা পাণ্ডেও মেয়ের ছবিতে আগুন ও হৃদয়ের ইমোজিতে ভরিয়ে দিয়েছেন। অর্থাৎ এমন অবতারে মেয়েকে দেখে তিনিও মুগ্ধ। কানের ক্ষেত্রে অনন্যাকে আগামীতে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরি তু মেরি’ ছবিতে দেখা যাবে। ছবিটি করণ জোহরের প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত হচ্ছে, অনন্যা এই ছবিতে রুমির ভূমিকায় অভিনয় করবেন। এটি একটি রোমান্টিক কমেঢি ছবি হবে। যা ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অনন্যার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল কেশরী 2। যেখানে অভিনেত্রী একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন, তাঁর কাজ বেশ প্রশংসিত হয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের