চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিওয়ালিতে অনিল কাপুর নিজেকে দিলেন দারুণ উপহার

নিজস্ব প্রতিনিধি: ৬০ বছরের উর্ধ্বে উঠেও নিজের ফিগারের যাদুতে হার মানাচ্ছেন সকল তরুণদের। দিন কয়েক আগেও নিজের কয়েকটি বডি বিল্ডিং ছবি দিয়ে হুঁশ উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। এমনকী বরু ধাওয়ানও। হ্যাঁ, কথা হচ্ছে অনীল কাপুরকে নিয়ে। বর্তমানে তিনি ‘অ্যানিমাল’ এবং ‘ফাইটার’-এ অ্যাকশন-প্যাকড উপস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি নিজের সম্পত্তিতে যোগ করলেন মার্সিডিজ-মেব্যাক এস 580। হ্যাঁ, বছর ৬৫-এর অভিনেতার গ্যারেজে রয়েছে একাধিক গাড়ির কালেকশন। এবার সেই গাড়ির তালিকায় যোগ করলেন মার্সিডিজ-বেঞ্জ মেব্যাক। নতুন গাড়ির চাবি হাতে নেওয়ার মুহূর্তের ছবি শেয়ার করে জানালেন সুখবর। ভারতীয় বাজারে এই গাড়ির মূল্য প্রায় ৩ কোটি টাকা।

জার্মান বিলাসবহুল গাড়িটি 3982 সিসি ইঞ্জিন দ্বারা চালিত, সঙ্গে রয়েছে স্বয়ংক্রিয় ট্রান্সমিশনও। মুম্বই অটোমোবাইল স্টোর ল্যান্ডমার্ক কারস ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অভিনেতার গাড়ি কেনার বিষয়টি নিশ্চিত করেছে। কী বৈশিষ্ট্য আছে অনিল কাপুরের এই নতুন গাড়ির? Mercedes-Maybach S-Class ২০২২ সালে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়। S-580 এবং S-680। এতে রয়েছে ভার্টিকাল স্ল্যাট, ক্রোম-ফিনিশড এয়ার ভেন্ট এবং স্লিম এলইডি হেডল্যাম্প। আরামের দিক দিয়েও এই গাড়ি সুপার স্টাইলিশ এবং লাক্সারি কার মেব্যাকের। এছাড়াও গাড়িতে রয়েছে স্লিক ORVM, ২১-ইঞ্চি অ্যালয় হুইল, LED টেললাইট এবং ক্রোম-কোটেড এক্সজস্ট টিপস। এছাড়াও রয়েছে এয়ার কোয়ালিটি কন্ট্রোল, ভ্যানিটি মিরর, ক্রুজ কন্ট্রোল, অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেসন, হিটার, কাপ হোল্ডার, নেভিগেশন সিস্টেম, ভয়েস কন্ট্রোল, সামনে ও পিছনে USB চার্জার এবং 12.8 ইঞ্চি টাচস্ক্রিন।

এছাড়াও গাড়িতে রয়েছে 4 লিটার V8 টুইন টার্বোচার্জড ইঞ্জিন সঙ্গে 48 ভোল্টের EQ বুস্ট এবং মাইল্ড হাইব্রিড সিস্টেম। গাড়িতে মজুত 4 জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল। এছাড়াও রয়েছে একাধিক এয়ারব্যাগ (ড্রাইভার, প্যাসেঞ্জার ও সাইড), সেন্ট্রাল লকিং, পাওয়ার ডোর লক, অ্যান্টি থেফট এলার্ম, ট্র্যাকশন কন্ট্রোল, টায়ার প্রেশার মনিটর, ইঞ্জিন ইমোবিলাইজার, ক্র্যাশ সেন্সর, ইলেকট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন ইত্যাদি। 

 

 

 

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ