কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

দেখতে দেখতে ২৫ বছর পার। বলিউডের অন্যতম সেরা চলচ্চিত্র 'নায়ক: দ্য রিয়েল হিরো'। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল কাপুর এবং রানি মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ২৫ বছর পার। বলিউডের অন্যতম সেরা চলচ্চিত্র ‘নায়ক: দ্য রিয়েল হিরো’। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল কাপুর এবং রানি মুখোপাধ্যায়। দেশের রাজনীতির প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল এই ছবি। অনিল কাপুরের জীবনের অন্যতম সেরা চরিত্র শিবাজী রাও। রাজ্যের উন্নতির জন্যে একজন মুখ্যমন্ত্রীর ঠিক কী কী করা উচিৎ, তা ছবিতে ফুটিয়ে তোলা হয়েছিল। ছবিতে তাঁর অভিনয় আজও নব্বই দশকের মানুষের চোখে তাজা। কিন্তু কী কারণে এই ছবি করতে রাজি হয়েছিলেন অভিনেতা? কী আকৃষ্ট করেছিল তাঁকে? ছবির ২৫ বছর পূর্তিতে জানালেন সেই অজানা কথা।

 

 

View this post on Instagram

 

A post shared by anilskapoor (@anilskapoor)

ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্টে অভিনেতা জানালেন, ‘নায়কের ২৫ বছর। শুধু একজন সাধারণ মানুষ থেকে মুখ্যমন্ত্রী হওয়ার যাত্রাপথের জন্যে নয়, শিবাজি রাওয়ের প্রতি আমার আকৃষ্ট হওয়ার কারণ ছিল যে, মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি জনগণের জীবনে পরিবর্তন আনার জন্য কী কী সিদ্ধান্ত নিয়েছিলেন, নিজের ক্ষমতার কীভাবে ব্যবহার করেছিলেন, সেটা দেখা। এই ধরনের উদ্দেশ্যপূর্ণ একটি চরিত্রে অভিনয় করা ছিল আমার জীবনের বিশেষ সৌভাগ্য। তাই হয়তো। ২৫ বছর পরেও মানুষ এই ছবিতর কথা মনে রেখেছে। তবে দেশের প্রতি ভালবাসা এবং দেশের মানুষের জন্য আরও ভাল কিছু করার আকাঙ্ক্ষা কখনই অপ্রাসঙ্গিক হয় না, এবং এমন একটি গল্পের অংশ হতে পেরে আমি সর্বদা গর্বিত থাকব।’

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘নায়ক’ সিনেমাটি পরিচালনা করেছিলেন এস. শঙ্কর। এতে টেলিভিশন সাংবাদিক শিবাজী রাওয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল কাপুর, যাকে ২৪ ঘণ্টার জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি গ্রহণও করেছিলেন। ছবিতে আরও অভিনয় করেছেন প্রয়াত অমরীশ পুরি, পরেশ রাওয়াল, জনি লিভার এবং সৌরভ শুক্লা। এটি ছিল শঙ্করের তামিল ছবি মুধলভানের হিন্দি রিমেক। ছবির গানগুলিও হিট হয়েছিল। 

দুর্গাপুজোর আগেই রাজ্যের দুই বিধানসভায় উপ নির্বাচন, নির্ঘন্ট প্রকাশ কমিশনের

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল