দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী সঙ্গীতজগতের জনপ্রিয় নাম অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্যা মারানের সম্পর্ক নিয়ে জল্পনা নতুন করে তুঙ্গে। বেশ কিছুদিন ধরেই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এ বার সেই জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছে একটি নতুন প্রতিবেদন। দাবি করা হচ্ছে, চলতি বছরের শেষেই নাকি সাতপাকে বাঁধা পড়তে পারেন অনিরুদ্ধ ও কাব্যা। এমনকি বিয়ের সম্ভাব্য স্থান ও তারিখ নিয়েও সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

ক্রিস্টোফার কানাগারাজের একটি প্রতিবেদনের দাবি, গ্রিসের মাটিতে ডেস্টিনেশন ওয়েডিং করতে পারেন অনিরুদ্ধ ও কাব্যা। আগামী ১০ নভেম্বর, অর্থাৎ দিওয়ালির দু’দিন পর তাঁদের বিয়ের সম্ভাব্য তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও গ্রিসের ঠিক কোন জায়গায় অনুষ্ঠান হবে বা বিয়ের আয়োজন কেমন হতে পারে, সে বিষয়ে এখনও কোনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই খবরের কোনও আনুষ্ঠানিক স্বীকৃতি এখনও মেলেনি। অনিরুদ্ধ রবিচন্দর কিংবা কাব্যা মারান দু’জনের কেউই তাঁদের সম্পর্ক, বাগদান বা বিয়ের সম্ভাব্য তারিখ ও স্থান নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি। ফলে আপাতত পুরো বিষয়টিই জল্পনার স্তরে রয়েছে।

আরও পড়ুন: ৩৮২ কোটিতে বিক্রি ফেরারির প্রথম ইভি, কে হলেন গাড়ির মালিক?

অনিরুদ্ধের বিয়ে নিয়ে আলোচনা শুরু হওয়ার পিছনে তাঁর কাকা, প্রবীণ অভিনেতা ওয়াই জি মহেন্দ্রের সাম্প্রতিক মন্তব্যও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। কেপিটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অনিরুদ্ধকে অভিনন্দন জানান এবং ইঙ্গিত দেন যে তাঁর ভাগ্নে নাকি একটি ‘খুব বড় বিয়ে’র অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। শুধু তাই নয়, কাব্যা মারানের প্রশংসাতেও পঞ্চমুখ হতে দেখা যায় মহেন্দ্রকে। একটি বড় আইপিএল ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব সামলানোর ক্ষেত্রে কাব্যার দক্ষতার প্রশংসা করে তিনি জানান, এত বড় দায়িত্ব পরিচালনা করার ক্ষমতা তাঁর রয়েছে। কাব্যা তাঁর বাবার কাছ থেকেই ব্যবসায়িক দক্ষতা পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। ওয়াই জি মহেন্দ্রের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই অনিরুদ্ধ-কাব্যার সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। তাঁদের দু’জনকে একসঙ্গে মানানসই জুটি বলেও মন্তব্য করেছেন তিনি। এমনকি ভবিষ্যতে তাঁরা সঙ্গীতের জগতেও একসঙ্গে কোনও কাজ করতে পারেন বলে ইঙ্গিত মিলেছে তাঁর কথায়। 

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

৩৮২ কোটিতে বিক্রি ফেরারির প্রথম ইভি, কে হলেন গাড়ির মালিক?

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’