আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের খুশির খবর রাজশ্রী পরিবারে, তৃতীয় বিয়ে করছেন অভিনেত্রীর দিদি দেবশ্রী

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই পরিবারে নতুন অতিথি এসেছে টলিউডের পাওয়ারফুল দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবারে। ছেলে ইউভানের জন্মের ৩ বছর পর ফের মা হলেন টলি কুইন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুত্রের পর এবার রাজকন্যার বাবা-মা হলেন টলিউড পাড়ার সফল দম্পতি রাজশ্রী। সুরের দেবী সরস্বতীর সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রেখেছেন ইয়ালিনী চক্রবর্তী। ২০২০ সালে ইউভানের জন্ম দিয়েছিলেন শুভশ্রী।

ছেলে একটু বড় হতেই এক্কেবারে পরিকল্পনামাফিক পরিবারে নতুন সদস্য আনলেন তারকা দম্পতি। ৩০ সেপ্টেম্বর মেয়ের জন্ম দেন অভিনেত্রী। তবে মেয়ের জন্মের পর এখনও হাসপাতাল থেকে ফেরেন নি অভিনেত্রী, তার আগেই খুশির খবর রাজশ্রীর পরিবারে। তৃতীয়বার বিয়ে করতে চলেছেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। পরপর দুটো বিয়ে হলেও একটাও সুখের হয়নি। তাঁর একটি বড় ছেলে আছে, যিনি বিদেশে পড়াশোনা করেন। এদিকে টলিউডেও তিনি ডেবিউ করেছেন। ঋতাভরী চক্রবর্তীর ‘ফাটাফাটি’তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি, তবে এবার কাকে মন দিলেন অভিনেত্রী? অর্থাৎ কার সঙ্গে বিয়ে হতে চলেছে তাঁর? ইতিমধ্যেই তাঁর বিয়ের আয়োজন শুরু হয়ে গিয়েছে। কিন্তু সবটাই হচ্ছে আড়ালে আবডালে।

টলিপাড়ায় তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি হিসাবেই বেশি পরিচিত। বর্তমানে ‘জল থই থই ভালবাসা’ সিরিয়ালে অপরাজিতা আঢ্যর বোনের চরিত্রে অভিনয় করছেন তিনি। দু’বছর আগে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। কিন্তু সে বিয়ে ছিল ভয়াবহ। এবার শোনা যাচ্ছে, তিনি নাকি এবার ব্যবসায়ীর প্রেমে পড়েছেন। অর্থাৎ তাঁর হবু স্বামী নাকি ব্যবসায়ী। তবে এ বার নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনও কথা বলতেই রাজি নন তিনি। দেবশ্রীর ছেলে বিদেশে কলেজে পড়াশোনা করছে। মাঝে মাঝে কলকাতায় আসে। এত দিন ছেলেকে ছাড়া একাই কাটাচ্ছিলেন দেবশ্রী। এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিয়ে করবেন তিনি। ২০২১ সালে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে পঞ্জাবী কে বিয়ে করেছিলেন দেবশ্রী। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই আলাদা হয়ে যান তাঁরা। শোনা যায়, তাঁর উপর মাত্রাতিরিক্ত অত্যাচার করতেন স্বামী। তাই আলাদা হয়ে যান তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের ‘অস্কার’ পুরস্কার

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ