হতাশা কাটাতে হিন্দি সিনেমা দেখা বন্ধ করেছেন অনুরাগ কাশ্যপ, ছেড়েছেন মদ্যপানও

বর্তমানে তিনি মদ্যপান ছেড়ে ব্যায়াম শুরু করেছেন। জানিয়েছেন, দক্ষিণে কাজ করা শুরুর পর থেকেই তিনি সৃজনশীল অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুরাগ কাশ্যপ, বলিউডের একজন প্রথম সারির পরিচালক। যদিও বর্তমানে তিনি দক্ষিণী সিনেমায় অভিনয় করছেন। নানারকম অভিযোগ এনে বলিউড ছেড়েছেন তিনি অনেকদিন হল। এবার জানালেন মুম্বই থেকে চলে আসার পর তিনি মদ্যপানও ছেড়ে দিয়েছেন। পাশাপাশি হতাশা নিরাময়ের জন্য হিন্দি সিনেমাও দেখা ছেড়ে দিয়েছেন। হিন্দি চলচ্চিত্রের প্রতি ক্লান্ত বোধ করে মুম্বই ছাড়েন অনুরাগ। বক্স অফিসের সংখ্যা এবং চলচ্চিত্রের মান হ্রাস, তাঁকে হতাশ করেছে।

বর্তমানে তিনি মদ্যপান ছেড়ে ব্যায়াম শুরু করেছেন। জানিয়েছেন, দক্ষিণে কাজ করা শুরুর পর থেকেই তিনি সৃজনশীল অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন। লেখালেখি করতে আগ্রহী হয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ কেন মুম্বই থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তা খুলে বলেছেন। তিনি প্রকাশ করেছেন যে, হিন্দি চলচ্চিত্র জগতের পরিবেশ তাকে ক্লান্ত, হতাশাগ্রস্ত করে তুলেছিল। তাই দক্ষিণে ঘাঁটি স্থানান্তরিত করেন তিনি। আর সেখানে গিয়ে তিনি মদ্যপান ছেড়ে দিয়েছেন, ব্যায়াম শুরু করেছেন এবং নিজেকে আগের চেয়েও বেশি লেখালেখি করতে দেখেছেন। মুম্বইয়ে তার চারপাশের নেতিবাচকতা তিনি সামলাতে পারছিলেন না। তাঁর চারপাশের লোকেরা তার কেরিয়ার বাঁচানোর জন্যে নিজেদেরকে ‘ত্রাণকর্তা’ হিসেবে উপস্থাপন করতে শুরু করেছিল।

তিনি বলেন, “আমি একটা বিষণ্ণতায় ভুগছিলাম। আমি এখন সেখান থেকে বেরিয়ে এসেছি। এখন আমি নিজেকে উপভোগ করছি। আমি একটা কাজ করেছি, আমি হিন্দি ছবি দেখা বন্ধ করে দিয়েছি। আমি প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাতাদের অনেক ছবি দেখতে শুরু করেছি, আমি প্রচুর মালায়ালাম ছবি দেখতে শুরু করেছি। হিন্দি চলচ্চিত্র নির্মাতারা আমাকে এড়িয়ে চলেছেন, কারণ তারা মনে করেন আমি নতুন, কারণ তারা মনে করেন আমার কোনও ফিল্টার নেই এবং আমি কথা বলি।”

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার