বিরাটের জন্মদিনে সবচেয়ে ভালো ছবি দিয়েই শুভেচ্ছা অনুষ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ভারতীয় ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক চিরন্তন। বিভিন্ন সময়ে বলিউডের একাধিক অভিনেত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন ভারতীয় দলের একাধিক ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন মনসুর আলি খান পাতৌদি-শর্মিলা ঠাকুর থেকে শুরু করে হরভজন সিং-গীতা বসরা, জাহির খান-সাগরিকা খাটগের মত তারকারা। বর্তমান দিনে বলিউডের সঙ্গে ভারতীয় ক্রিকেটকে মিলিয়ে দিয়েছেন আরও এক দম্পতি বিরাট কোহলি (Virat koholi)ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ট্রোলারদের সামলানো থেকে একে অপরের কঠিন সময়ে পাশে থাকা। তাদের প্রেম কাহিনী হার মানায় রুপকথাকেও। শনিবার বিরাটের ৩৪তম জন্মদিন। আর এই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়াতে ভালোবাসার মানুষকে শুভেচ্ছা জানালেন অনুষ্কা মুহূর্তে তাঁর শুভেচ্ছা বার্তা ভাইরাল হল নেট দুনিয়াতে।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিরাটের জন্মদিন উপলক্ষ্যে একাধিক ছবিব পোস্ট করেছেন অনুষ্কা। প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে বিরাট সম্ভবত শুয়ে আছেন। এবং ছবিটি তোলার সময় তিনি বড় বড় চোখ করে হাসছেন। দ্বিতীয় ছবিটিতে দেখা গিয়েছে সবুজ ঘাসের উপর খালি পায়ে এক হাতে জুতো এবং এক হাতে একটি ব্যাগ নিয়ে মজাদার অঙ্গভঙ্গী করছেন কোহলি। তাঁর পরনে সাদা টিশার্ট এবং জিন্সের শর্টস। কিং কোহলির মাথায় টুপিও রয়েছে এই ছবিতে। তৃতীয় ছবিতেও প্রাক্তন ভারত অধিনায়ককে শুয়ে থাকতে দেখা গিয়েছে। এবং চতুর্থ ছবিতে কন্যা ভামিকাকে কোলে নিয়ে আছেন বিরাট। তবে মেয়ের মুখ দেখাননি অনুষ্কা। ছবিতে হার্ট ইমোজি দিয়ে তিনি মেয়ের মুখ ঢেকে দিয়েছেন। ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, “আজ তোমার জন্মদিন। তাই তোমার সবচেয়ে ভালো ছবি গুলোই আমি পোস্ট করার জন্য বেছে নিলাম”। অভিনেত্রী আরও লিখেছেন, “সব পরিস্থিতিতেই তোমায় ভালোবাসি”।

উল্লেখ্য বর্তমানে টি২০ বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়াতে রয়েছেন বিরাট কহোলি। এবং নিজের ছবির শুটিংয়ের জন্য দেশে রয়েছেন অনুষ্কা। কিন্তু দেশে থেকেও সব্সময় অস্ট্রেলিয়া সফররত স্বামীর পাশে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি অস্ট্রেলিয়াতে বিরাটের অনুপস্থিতিতে তাঁর হোটেল রুমের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা যায়। যা নিয়ে বেজায় চটেছিলেন বিরাট। প্রাক্তন ভারত অধিনায়কের অভিযোগ ছিল তাঁর প্রাইভেসি নষ্ট হয়েছে। এমনকি হোটেল কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে অভিযোগ জানান কোহলি। স্বামীকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়াতে ঘটনার প্রতিবাদ করতে দেখা যায় অভিনেত্রীকে।  

আরও পড়ুনঃ    কোহলির হোটেল রুমের ভিডিও ফাঁস, অসন্তুষ্ট অনুষ্কা

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌