‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: শুটিং ফ্লোরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়। ‘কম্পাস’ ধারাবাহিকের শট দেওয়ার সময়ই ঘটে যায় ভয়াবহ ঘটনা। পরে হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, গর্ভপাত হয়েছে অভিনেত্রীর। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘কম্পাস’-এর শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়। শুক্রবার শুটিং ফ্লোর থেকে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অস্ত্রোপচারও করা হয়েছে অভিনেত্রীর। জানা গিয়েছে, কিছু দিন আগেই অন্বেষা জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা। তবে বিষয়টি পুরোপুরি বুঝে ওঠার আগেই ঘটে যায় বিপত্তি। অভিনেত্রীর কথায়, “অপরিকল্পিতভাবেই অন্তঃসত্ত্বা হয়েছিলাম। বুঝতে পারিনি। দু’মাস হয়েছিল। হঠাৎ পেটে তীব্র ব্যথা শুরু হয়। শট দেওয়ার সময়ই গর্ভপাত হয়।”

আরও পড়ুন: ‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

এই ঘটনার ফলে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছিল বলেও জানান তিনি। অন্বেষা বলেন, “আমার প্রাণহানি পর্যন্ত হতে পারত। চিকিৎসকেরা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শেষরক্ষা হয়নি। আমাকে বাঁচানোই কঠিন হয়ে যাচ্ছিল।”হঠাৎ এমন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী। তবে এই কঠিন সময়ে সবসময় পাশে ছিলেন তাঁর স্বামী। পাশাপাশি শুটিং ইউনিটের সদস্যদের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। অভিনেত্রী জানান, “আমার শুটিংয়ের সবাই খুব সাহায্য করেছে। কোনও মতে শট শেষ করেই আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”শারীরিক ও মানসিক ধাক্কার মধ্যেও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন অন্বেষা। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি। সুস্থ হয়ে খুব শীঘ্রই কাজে ফিরতে চান অভিনেত্রী।

পুজোর আগে মেঘ-বৃষ্টির লুকোচুরি, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, আটক করে থানায় নিয়ে যাওয়া হল হুমায়ুন কবীরকে

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC