লন্ডন ও টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে এবার ‘অপরাজিত’

'অপরাজিত' দেখানো হবে টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও 'লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-য়ে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার ১৩ মে মুক্তি পেতে চলেছে অনীক দত্তের ছবি ‘অপরাজিত’। আর ছবি মুক্তির পূর্বেই সুখবর শুনলেন অপেক্ষায় থাকা প্রতিটি দর্শক। ‘অপরাজিত’ দেখানো হবে টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-য়ে।

কলকাতার গণ্ডি পেরিয়ে এই ছবি যেভাবে দেশ ও বিদেশে বিস্তার লাভ করেছে তা সত্যিই প্রশংসনীয়। আর তা হবে নাই বা কেন? বরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জীবনকে আধার করে তৈরি হয়েছে যে এই ছবি। গত ২ মে মুম্বইয়ে তথ্য সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে ‘অপরাজিত’-র স্পেশ্যাল স্ক্রিনিংয়ের ব্যাবস্থা করা হয়। সেই স্পেশ্যাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিল ছবির পরিচালক অনীক দত্ত ও ছবির মুখ্য চরিত্রাভিনেতা জিতু কামাল। অন্যদিকে গত ২৩ এপ্রিল সত্যজিৎ রায়ের ৩০ তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার।

ছবিতে মূলত ‘পথের পাঁচালি’ নির্মাণের নেপথ্য কাহিনীই ফুটে উঠবে। যার নাম পরিবর্তিত হয়ে এখানে রাখা হয়েছে ‘পথের পদাবলী’। মূল চরিত্রে সত্যজিৎ রায়ের ভূমিকায় রয়েছেন জিতু কামাল, সত্যজিৎ রায়ের নাম পরিবর্তিত হয়ে রাখা হয়েছে অপরাজিত রায়। সত্যজিৎ জায়া বিজয়া রায়ের চরিত্রে রয়েছেন সায়নী ঘোষ তাঁর চরিত্রের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিমলা রায়। 

অপরাজিত যে ছবিকে আধার করে তৈরি হতে চলেছে অর্থাৎ পথের পাঁচালি সেই ছবির নির্মাণের দিনগুলি কেমন ছিল তা জানলে সত্যিই অবাক লাগে। পথের পাঁচালি নির্মাণের সময় মারাত্বক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছিল সত্যজিৎ রায়কে। কিস্তির টাকায় করেছিলেন ছবির শুটিং। পরবর্তীকালে পান সরকারি সাহায্য। কমার্শিয়াল ছবির ধাঁচে বিনোদন নেই বলে এই ছবিতে টাকা বিনিয়োগ করতেও অস্বীকার করেন বহু প্রযোজক। অবশেষে বিধান চন্দ্র রায় পাশে দাঁড়িয়েছিলেন পরিচালকের। নির্মিত হয় ‘পথের পাঁচালি’ আর তা নির্মাণের জন্য যে কঠিন পথ অতিক্রম করতে হয়েছিল তাই ফুটে উঠতে চলেছে এবার পর্দায়। 

অন্যদিকে মুখভঙ্গি, গলার মডিউলিশন সব কিছুতেই সত্যজিৎ রায়কে নিজের মধ্যে আয়ত্ত করেছেন জিতু। ছবিতে তাঁর ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর বেশ চমকেছিলেন দর্শক। অবিকল সত্যজিৎ রায়কেই দেখেছেন তাঁরা। আর সেই থেকেই শুরু হয়েছে অপেক্ষার প্রহর গোনা। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল অর্থাৎ ১৩ মে মুক্তি পেতে চলেছে ‘অপরাজিত’।  

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের