‘আমাকে বিয়ে করতে রাজি তো?’ খোলা মঞ্চে ঐন্দ্রিলাকে প্রশ্ন অঙ্কুশের?

আমি সবসময়ই বলি জি বাংলা আমার কাছে একটা পরিবারের মতো।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের পাওয়ারফুল জুটি অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। এই জুটির সম্পর্ক সর্বদাই খুল্লামখুল্লা। ১৩ বছরের সম্পর্ক তাঁদের। এই বছরই তা পূর্ণতা পেল। পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পেয়েছে অঙ্কুশ আর ঐন্দ্রিলার বহু প্রতীক্ষিত সিনেমা ‘লাভ ম্যারেজ’। ছবিতে আরও অভিনয় করেছেন, রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আঢ্য। ছবির প্রচারে একটুও ফাঁক রাখেননি দুই অভিনেতা। তবে ছবির টিজার করা পর থেকেই সকলের মনে একটাও প্রশ্ন ছিল, ১৩ বছর তো হল, এবার বিয়ে কবে করবেন তাঁরা!

এমনকী প্রসেনজিৎ থেকে শুভশ্রী সবাইকে একই প্রশ্নের জবাব দিতে দিতে ক্ষান্ত হয়ে গিয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সম্প্রতি ছবির প্রোমোশনে জি বাংলার ডান্স বাংলা ডান্সের মঞ্চে এসেছিলেন ঐন্দ্রিলা। তবে সেখানে বিশেষ অতিথির তালিকায় তিনি একাই ছিলেন, কারণ এই শো-র হোস্টই যে তাঁর কোস্টার, বয়ফ্রেন্ড অঙ্কুশ। এবার সেখানেই ভালোবাসার মানুষের হাতটা ধরে বিয়ের দিনক্ষণ জানিয়ে দিলেন অঙ্কুশ।

জি বাংলার শেয়ার করা ভিডিয়োতে অঙ্কুশকে বলতে শোনা যায়, ‘আমি সবসময়ই বলি জি বাংলা আমার কাছে একটা পরিবারের মতো। সুতরাং জি বাংলার মঞ্চেই বলছি আর ক্যামেরার সামনেই বলছি এই বছরই আসল বিয়েটা হবে।’ এরপর ঐন্দ্রিলার সামনে হাঁটু মুড়ে বসে ঐন্দ্রিলার একটা হাত ধরে অঙ্কুশ বলেন, ‘উইল ইউ ম্যারি মি?’ এরপর ঐন্দ্রিলা শুভশ্রী-পূজা ও আরেকবার মিঠুনের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, ‘কী বলব, হ্যাঁ বলব কি না?’ শুভশ্রী তো মাইক হাতে নিয়ে ক্রমাগত চিৎকার করে চলেছেন, ‘সে ইয়েস, ইয়েস, ইয়েস’। ব্যস দেরি না করে ঐন্দ্রিলা বলে দেন, হ্যাঁ।

যদিও অঙ্কুশ নিজেও একাধিক সংবাদ সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন, চলতি বছরে বিয়েটা করবেন তিনি, তবে আইনি বিয়েটাই আগে করবেন তাঁরা। সেক্ষেত্রে সামাজিক বিয়ে হবে ২০২৪ সালে। প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত এই ছবির গল্পেও রয়েছে চমকের পর চমক। নায়কের বাবা আর নায়িকার মায়ের প্রেমই এই সিনেমার ইউএসপি। 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6