গর্বের মুহূর্ত! প্রথম ভারতীয় হিসেবে লন্ডনের সুবিশাল স্টেডিয়ামে গাইতে চলেছেন অরিজিৎ

ইতিহাস গড়তে চলেছেন মেলোডি কিং অরিজিৎ সিংহ। প্রথম ভারতীয় হিসেবে লন্ডন স্টেডিয়ামে গাইতে চলেছেন তরুণ প্রজন্মের প্রিয় গায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিহাস গড়তে চলেছেন মেলোডি কিং অরিজিৎ সিংহ। প্রথম ভারতীয় হিসেবে লন্ডন স্টেডিয়ামে গাইতে চলেছেন তরুণ প্রজন্মের প্রিয় গায়ক। তার প্রস্তুতিও তুঙ্গে। বলিউডের অন্যতম প্লেব্যাক গায়ক অরিজিৎ সিংহ। বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম বড় শিল্পী। তাঁর সুরেলা কণ্ঠ দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মন জয় করে নিয়েছেন তিনি। তাঁর একাধিক সুপারহিট গান কয়েক প্রজন্ম ধরে রাজ করবে। তবে এবার গায়ক মাইলফলক ছুঁতে চলেছেন। জানা গিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর ব্রিটেনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে পারফর্ম করতে চলেছেন গায়ক অরিজিৎ সিংহ।

তিনিই হবেন প্রথম ভারতীয় গায়ক, যিনি লন্ডনের এই স্টেডিয়ামে গাওয়ার সুযোগ পাচ্ছেন। খবরটি পাওয়া মাত্রই ভক্তরা খুবই উত্তেজিত হয়ে পড়েছেন। এমনকী গায়ক নিজেও এ নিয়ে আনন্দ প্রকাশ করেছেন। এর আগে ব্রিটেনের এত বড় স্টেডিয়ামে পারফরম্যান্স করার সুযোগ পান নি কোনও ভারতীয় শিল্পী। অরিজিৎ এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যজ, “আমি একজন সাধারণ মানুষ যে গান গাই। আমি খুব খুশি এবং গর্বিত যে আমি আবার লন্ডনে গান গাওয়ার সুযোগ পাচ্ছি। যদি এটি ইতিহাস তৈরি করে, তাহলে এটি আমার জন্য অনেক বড় কিছু হবে।”

এই খবর আসার পর অরিজিতের ভক্তদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। লন্ডনে বসবাসকারী তার ভক্তরা এখন এই অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। লন্ডনে গায়কের কনসার্টের টিকিট ৬ জুন থেকে পাওয়া যাবে। এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বরে লন্ডনের O2 এরিনায় এড শিরানের সঙ্গে পারফর্ম করেছিলেন অরিজিৎ। যেখানে তাঁরা দুজনেই ‘পারফেক্ট’ গানটি একসঙ্গে গেয়েছিলেন। অনুষ্ঠানটি সম্পূর্ণ হাউসফুল ছিল।

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় কী বলল কুনালের পরিবার?

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা