ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিংহ

এই আবহে এবার বড় সিদ্ধান্ত নিলেন বিখ্যাত গায়ক অরিজিৎ সিংহ। প্লেব্যাকের কাজের বাইরেও বছর জুড়ে বিভিন্ন কনসার্ট থাকে গায়কের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ অভিযানের প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ। মঙ্গলবার গভীর রাতে সামরিক অভিযানের পর দফায় দফায় বৈঠক বসছে ইসলামাবাদে। অপারেশন সিঁদুর, এক্কেবারে ঠ্যাং খোড়া করে দিয়েছে পাকিস্তানের। পহেলগাঁও-তে সন্ত্রাসী হামলায় ২৬ প্রাণ কাড়ার প্রতিশোধ একেবারে সুদে আসলে ফেরত দিয়েছে ভারত। এখনও পাকিস্তানে হামলা চলছে। এখনও পর্যন্ত ১০০ জন সন্ত্রাসীকে খতম করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। যাতে রীতিমতো কান্না শুরু হয়ে গিয়েছে পাকিস্তানের। ন্যায়বিচার পেয়েছে পহেলগাঁও হামলায় নিহতদের পরিবার। যদিও ভারত স্পষ্ট করেছে যে, পাকিস্তানের কোনও সেনা ছাউনি বা সাধারণ মানুষের উপর হামলা করা হয়নি।

শুধুমাত্র জঙ্গিঘাঁটিগুলি নিশানা করে হামলা চালানো হয়েছে। কিন্তু ভারতের উপর প্রতিশোধ তুলতে নিরীহ মানুষদের হত্যা করছে পাকিস্তান। তাই এবার ভারতের প্রত্যাঘাত হবে আরও ভয়ঙ্কর। ইতি মধ্যেই পাকিস্তানের এয়ার ডিফেন্স ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপর সেনাপ্রধান অসিম মুনিরের অফিসকে টার্গেট করেছে ভারত। সুতরাং ভারত-পাকিস্থানের মধ্যে যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে। এই আবহে এবার বড় সিদ্ধান্ত নিলেন বিখ্যাত গায়ক অরিজিৎ সিংহ। প্লেব্যাকের কাজের বাইরেও বছর জুড়ে বিভিন্ন কনসার্ট থাকে গায়কের। যেমন আগামী ৯ মে আবুধাবিতে কনসার্ট ছিল অরিজিতের।

কিন্তু ভারতের যুদ্ধ পরিস্থিতিতে আবুধাবির কনসার্ট বাতিল করলেন গায়ক। অরিজিতের টিমের তরফ থেকে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে যে, যুদ্ধের আবহকে মাথায় রেখে আপাতত ৯ মে অরিজিতের আবুধাবির কনসার্ট স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতেই নতুন তারিখ ঘোষাণা করা হবে। এদিকে গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলার পর ২৭ এপ্রিল চেন্নাইয়ে শো বাতিল করে দিয়েছিলেন গায়ক। অর্থাৎ দেশের সমস্ত বিপদে আপদে নিজের স্বার্থের কথা না ভেবে দেশের সঙ্গে থাকেন অরিজিৎ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের