প্রথম ছবির শুটিং শেষের আনন্দে রাতভর পার্টি আরিয়ানের

আরিয়ান তার পরিচালনার প্রথম সিরিজের শুটিং শেষ করেছেন।ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে, আরিয়ান খানকে পুরো কাস্ট এবং ক্রুদের সঙ্গে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি উদযাপন করতে দেখা গেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা অসুস্থ, আর এদিকে ছেলে রাতভর পার্টিতে মত্ত। ২০২১ সালে ক্রুজে বিশাল অভিযানে মাদক খাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে। যদিও তাঁর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণের অভাবে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ২০ দিন জেলে ছিলেন আরিয়ান। যদিও এই ক্ষত এখনও বর্তমান। গতবছর প্রাক্তন NCB অফিসার সমীর ওয়াংখেড়ে আরিয়ানকে ছেড়ে দেওয়ার জন্যে শাহরুখের থেকে ঘুষ দাবি করেছিলেন, সিআইডি অফিসার তদন্তে এমন বিস্ফোরক তথ্য পাওয়ার পরেই সমীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তবে এখন তাঁর মাথার উপর থেকে ঝড় নেমে গিয়েছে। এই ঘটনার পর একাধিকবার নাইট ক্লাবে পার্টি করতে দেখা গিয়েছিল আরিয়ানকে।

গতকালও রাতভর পার্টি করেছেন আরিয়ান। এদিকে বাবা শাহরুখ খান অসুস্থ। দিন কয়েক আগেই হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে এখন তিনি সুস্থ। আজ IPL-এর ফাইনালে গিয়েছেন সপরিবারে। যেখানে তাঁর বড় পুত্র আরিয়ানও আছেন। আসলে সম্প্রতি শেষ হয়েছে আরিয়ানের প্রথম ডেবিউ পরিচালিত ছবি ‘স্টারডম’-এর শুটিং। আর সেই কারণেই গতকাল পার্টির আয়োজন করেছিলেন আরিয়ান। আমন্ত্রিত ছিলেন ববি দেওলও। তরুণ খানের তৈরি জাদু দেখার অপেক্ষায় ভক্তরা। আরিয়ান তার পরিচালনার প্রথম সিরিজের শুটিং শেষ করেছেন।ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে, আরিয়ান খানকে পুরো কাস্ট এবং ক্রুদের সঙ্গে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি উদযাপন করতে দেখা গেছে। যেটি তাঁর একটি ফ্যান পেজ শেয়ার করেছে। ভাইরাল ভিডিওতে, তারকা কিডকে দুর্দান্ত তিন-স্তরের কেক কাটতে দেখা গেছে যখন তিনি ববি দেওল সহ সিরিজের পুরো কাস্ট এবং ক্রু সদস্যদের দ্বারা বেষ্টিত ছিলেন। পুরো দলকে তার জন্য উল্লাস ও হাততালি দিতে দেখা গেছে। পার্টি শেষ হওয়ার পর আজ তিনি চেন্নাইয়ে উড়ে গিয়েছেন পরিবারের সঙ্গে।

 

 

View this post on Instagram

 

A post shared by SRK WARRIORS (@teamsrkwarriors)

আজ চেন্নাইয়ে বহুল প্রত্যাশিত কলকাতা নাইট রাইডার্সের ফাইনালে আইপিএল ম্যাচের জন্য তাঁরা মাঠে উপস্থিত থাকবেন। এদিকে শাহরুখ খানও এখন সুস্থ আছেন। তবে আজ ফাইনাল হবে কিনা সন্দেহ আছে, কারণ প্রবল বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যেতে পারে। যাই হোক, আরিয়ান দ্বারা রচিত এবং পরিচালিত এবং রেড চিলিস এন্টারটেইনমেন্ট দ্বারা সমর্থিত, এই শোটিতে প্রধানদের মধ্যে একজন লক্ষ্য লালওয়ানি থাকবেন। জানা গেছে, শাহরুখ খান, রণবীর কাপুর এবং রণবীর সিং- এর ক্যামিও উপস্থিতির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় ববি দেওল এবং মোনা কাপুরকেও দেখা যাবে।

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক