আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি, এখন কেমন আছেন আশা ভোঁসলে?

আচমকা বুকে ব্যথা নিয়ে শনিবার (১১ এপ্রিল) মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকা বুকে ব্যথা নিয়ে শনিবার (১১ এপ্রিল) মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। গায়িকার নাতনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে খবরটি নিশ্চিত করেছেন। যদিও প্রথমে মনে করা হয়েছিল যে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, কিন্তু পরে তাঁর নাতনি জানাই ভোঁসলে জানান যে, অত্যাধিক ক্লান্তি এবং বুকের সংক্রমণের কারণে গায়িকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু এখন কেমন আছেন তিনি? আশা ভোঁসলের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন যে, এখন প্রবীণ গায়িকার অবস্থার উন্নতি হচ্ছে। তিনি এখন ভাল আছেন এবং সেরে উঠছেন। তবে কিংব দন্তি গায়িকার স্বাস্থ্য নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। প্রতিবেদন অনুসারে, আশা ভোঁসলে হৃদরোগে আক্রান্ত হওয়ার তাঁকে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থা এখন কেমন আছেন, সেই বিষয়ে তাঁর পরিবারের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি। তাই এখনও ঠিক জানা যায়নি, তিনি এখন কেমন আছেন?

তবে আশা ভোঁসলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, তিনি এখন ভাল আছেন এবং আস্তে আস্তে সেরে উঠছেন।এদিকে গায়িকা যে হাসপাতালে ভর্তি হয়েছেন তা নিশ্চিত করেছেন ব্রীচ ক্যান্ডির একজন চিকিৎসক। তিনি শুধু স্বীকার করেছেন যে তিনি হাসপাতালে ভর্তি আছেন। আর নতুন কোনও তথ্য দেননি। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কিনা, এ বিষয়েও তাঁর কোনও স্পষ্টীকরণ পাওয়া যায়নি। সুতরাং স্বাভাবিকভাবেই শুভাকাঙ্ক্ষী দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এদিকে আশা ভোঁসলের অসুস্থতার খবরে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রবিবার, প্রবীণ গায়িকার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী মোদী টুইটারে লিখেছেন, ‘আশা ভোঁসলে জি হাসপাতালে ভর্তি হয়েছেন শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’

আশা ভোঁসলের হাসপাতালে ভর্তি হওয়ার খবরের ছড়িয়ে যাওয়ার পর, তাঁর নাতনি গতকাল রাতে ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন, ‘আমার দিদিমা আশা ভোঁসলে অতিরিক্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আপনাদের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি। চিকিৎসা চলছে এবং আমরা আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা শীঘ্রই একটি ইতিবাচক খবর জানাব।’ এদিকে কিংবদন্তি গায়িকার হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি গোটা দেশজুড়ে উদ্বেগ ও প্রার্থনার ঢেউ তুলেছে। কেননা লক্ষ লক্ষ মানুষের কাছে আশা ভোঁসলে কেবল একজন মহান গায়িকা নন, তিনি এমন এক কণ্ঠস্বর যা অতীতের প্রজন্মের স্মৃতি জাগিয়ে তোলে। প্রায় ৭০ বছর ধরে তিনি বলিউডে রাজত্ব করে চলেছেন। আজও তাঁর কন্ঠের নতুন গান শোনার জন্যে উদগ্রীব হয়ে থাকেন ভক্তরা। আশা ভোঁসলের সঙ্গীত জীবনের ব্যাপ্তি ও সময়কাল অতুলনীয়। তাঁর ঝুলিতে প্রায় কয়েক হাজার গানের তালিকা রয়েছে। তিনি বলিউডের অন্যতম বিখ্যাত গায়িকা। কর্মজীবনে, তিনি “চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো”, “আও হুজুর তুমকো”, “পিয়া তু আব তো আজা”, “আঁখো কি মস্তিতে”, এবং “দিল চিজ কেয়া হ্যায়” সহ অসংখ্য চিরসবুজ ক্লাসিক উপহার দিয়েছেন। তবে ৯২ বছর বয়সী এই গায়িকা এখন নিয়মিত প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ালেও, লাইভ শোতে গান পরিবেশন করেন। গোটা দেশ এখন তাঁর আরোগ্য কামনা করছেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের