‘সঙ্গীত মহলের অপূরণীয় ক্ষতি’, আশা ভোঁসলের মৃত্যুতে শোকপ্রকাশ টলি-বলিউডের

আশা ভোঁসলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, অক্ষয় কুমার, করণ জোহর, হেমা মালিনী, ঊষা উত্থুপ - সহ গোটা বলিউড।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ আশা নেই, ভালবাসা নেই। স্তব্ধ সুরলোক। চির নিদ্রায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। ২০ টি ভাষায় ১২ হাজারের বেশি গান গেয়েছেন। সুরের আকাশে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবেন তিনি। দিদি লতা মঙ্গেশকরের মৃত্যুর কয়েক বছর পর চলে গেলেন আশা ভোঁসলে। গতকাল অত্যন্ত ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালের ভর্তি হয়েছিলেন আশা ভোঁসলে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থা তেই মারা গেলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। আগামিকাল ৪ টায় মুম্বইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ভক্তরা তাঁকে শেষ বিদায় জানাতে পারবেন। বলিউডের সঙ্গীত ইতিহাসে একজন কিংবদন্তি তিনি। তাঁর অবদান অনস্বীকার্য। বলিউডের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাঁর নাম। তাঁর গান প্রজন্মের পর প্রজন্ম ধরে শুনবেন মানুষ। তাঁর মৃত্যুতে ভারাক্রান্ত দেশের সঙ্গীতমহল। ১৯৩৩ সালে জন্ম গ্রহণ করেছিলেন আশা ভোঁসলে। মাত্র ৭ বছর বয়সে কেরিয়ার শুরু করেন।তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমেছে। তারকারা শোক প্রকাশ করেছেন। শুধু হিন্দি ইন্ডাস্ট্রি নয়, প্রায় ২০ টি ভাষায় ১২০০০-এরও বেশি গান গেয়েছেন তিনি। আশা ভোঁসলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, অক্ষয় কুমার, করণ জোহর, হেমা মালিনী, ঊষা উত্থুপ – সহ গোটা বলিউড। পাশাপাশি টলিউড তারকারাও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। কারণ বাংলাতেও অজস্য গান উপহার দিয়েছেন। চলচ্চিত্র প্লেব্যাক করেছেন তিনি।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। তিনি তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “আজ আমরা একজন কিংবদন্তী কে হারালাম বললে কম বলা হবে। আশা জি ছিলেন সবার থেকে আলাদা, এমন এক কণ্ঠ যা শুধু একটি প্রজন্মকেই নয়, বরং চলচ্চিত্র জগতের এক বিশাল পরিসরকে সংজ্ঞায়িত করেছে! আমি তাঁর কণ্ঠ, তাঁর শিল্প, তাঁর ব্যক্তিত্বের একজন বিরাট ভক্ত ছিলাম এবং এখনও আছি… আশা জি, আপনার সঙ্গীত চিরকাল বেঁচে থাকবে এবং আপনি যে জাদু রেখে গিয়েছেন তা চিরকাল উপভোগ করার সৌভাগ্য আমাদের হয়েছে! শান্তিতে ও শক্তিতে বিশ্রাম নিন।” অভিনেত্রী রবিনা ট্যান্ডন লিখেছেন, “আজকের এই অপূরণীয় ক্ষতি আমাদের কাছ থেকে অনেককিছু কেড়ে নিল, ইন্ডাস্ট্রির জন্য এটি গভীরতম ক্ষতি, শৈশব থেকে আজ পর্যন্ত আমার এবং আমার সমগ্র সত্তার জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর সর্বকালের সবচেয়ে বড় ভক্ত। তাঁর মতো আর কেউ নেই, কেউ নেই। আশাজি, আপনি সঙ্গীত ও সুরের এমন এক উত্তরাধিকার রেখে গেলেন। যা পূরণ হবেনা।”

আশা ভোঁসলের সঙ্গে পুরোনো ছবি শেয়ার করে প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী লিখেছেন, “আশা তাই আর নেই! আমি বিশ্বাসই করতে পারছি না যে, প্রাণবন্ত একজন মানুষ, যিনি তাঁর গানে এত প্রাণচাঞ্চল্য ও বৈশিষ্ট্য এনে দিতেন, তিনি আমাদের শোকাহত করে চলে গেলেন। এটা আমাদের পক্ষে বিশ্বাস করে খুব কঠিন, কারণ আশা জির সঙ্গে আমার একটি আবেগঘন সম্পর্ক রয়েছে – তাঁর অনন্য কণ্ঠ এবং শৈলী দিয়ে তিনি আমার অনেক গানকে জনপ্রিয় করে তুলেছেন। লতা জি এবং আশা জি উভয়ের সঙ্গেই আমার একটি বিশেষ সম্পর্ক ছিল, চলচ্চিত্র জগতে আমার উত্থানে তাঁদের অবদান কোনও অংশে কম নয়। এটি মহারাষ্ট্র এবং সমগ্র ভারতের জন্য একটি বিশাল ক্ষতি, যা কখনও পূরণ বা প্রতিস্থাপন করা যাবে না।” অভিনেতা অক্ষয় কুমার X-এ লিখেছেন, “আশা ভোঁসলে জির মৃত্যুতে আমি যে ক্ষতি অনুভব করছি তা কোনও শব্দতেই প্রকাশ করা যাবেনা।

তাঁর সুরেলা কন্ঠ চিরকাল স্মরণে থেকে যাবে।’ এদিকে টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আশা ভোঁসলের মৃত্যুতে শোক প্রকাশ করে জানিয়েছেন, ‘আশা জির সঙ্গে আমার অসম্ভব ভাল একটি সম্পর্ক রয়েছে। পুরুষোত্তম ছবিতে তাঁর সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। ছোটবেলা থেকেই তাঁর কন্ঠ শুনে বড় হয়েছি। আমার মা তাঁর বড় ভক্ত ছিলেন। সারা ভারতবর্ষের গানের জগতে একটি নতুন ট্রেন্ড তৈরি করেছিলেন তিনি। বাংলায় বলি, হিন্দিতে বলি তাঁর গান দূর থেকে শুনলেই থেমে যাওয়া যায়। আমি তাঁকে ব্যক্তিগত ভাবে চিনি। আমার ওনার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। সেটা আমরা স্পপ্ন। লতা জি আশা জি ভারতীয় সঙ্গীত মহলে ইতিহাস সৃষ্টি করেছেন।’ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও শোক প্রকাশ করেছেন।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা