‘প্রথম প্রথম তাহসানের সঙ্গে বিচ্ছেদ মানতে কষ্ট হচ্ছিল, আর্থিকভাবেও সাবলীল হইনি’: মিথিলা

বিচ্ছেদের সিদ্ধান্ত হঠাৎ করেই জীবনটা সম্পূর্ণ বদলে দেয়। যেটিকে তিনি শ্বশুরবাড়ি মনে করেছিলেন, পরে বুঝতে পারেন সেটি তাঁর ভবিষ্যত না।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সমাজে একটা কথা খুবই প্রচলিত, তা হল বিনোদন মহলের মানুষদের সংসার টেকে না। তবে একসময় ঢালিউড ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল ছিলেন সঙ্গীতশিল্পী তথা অভিনেতা তাহসান খান এবং মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। যাঁরা দর্শকদের চোখে আদর্শ দম্পতি ছিলেন। কিন্তু ২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের সংসার ভেঙে দেন তাঁরা। যা কিনা ভক্তদের কাছে অপ্রত্যাশিত ছিল। এমনকী তাঁদের বিবাহবিচ্ছেদ সেই সময়ে দেশে আলোড়ণ ফেলে দিয়েছিল। তাঁদের অনুরাগীরা কোনোভাবেই এটা মেনে নিতে পারেনি। এমনকী তাহসানের সঙ্গে বিবাহবিচ্ছেদ মানতে পারেন নি মিথিলাও। যদিও এখন দুজনেই নতুন সঙ্গীর সঙ্গে ঘর বেঁধেছেন। বেঁচে থাকার দ্বিতীয় অপশন খুঁজে পেয়েছেন। ২০০৬ সালের ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান এবং মিথিলা। গানের মাধ্যমে পরিচয় হয়েছিল। এরপর বন্ধুত্ব, প্রেম এবং বিয়ে। তাদের একমাত্র সন্তান আইরা তেহরীম খান এখন মায়ের সঙ্গেই থাকেন।

বর্তমানে কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী মিথিলা। আর তাহসানও গতবছর একজন সেলিব্রিটি মেকআপ আর্টিস্টকে বিবাহ করেছেন। দেখতে দেখতে মিথিলা ও তাহসানের বিচ্ছেদের আট বছর কেটে গিয়েছে। কিন্তু সেই সময় তাঁদের নিয়ে কম কাদা ছোঁড়াছুড়ি হয়নি। সম্প্রতি এক পডকাস্টে বিচ্ছেদের সময়কার মানসিক অবস্থা ও সংগ্রামের স্মৃতিচারণ করলেন মিথিলা। জানালেন, যেকোনও বিচ্ছেদ বা সম্পর্ক ভেঙে যাওয়া সহজ নয়, খুবই কঠিন। তিনি তখন অনেক অল্পবয়সী ছিলেন। সবে সবে মা হয়েছেন। সেই সময়ে ভাল-মন্দ বিচার করার শক্তি তাঁর ছিল না। কারণ তাঁর মানসিক অবস্থা ভালো ছিল না, জীবনে কী সিদ্ধান্ত নেবেন বুঝতে উঠতে পারছিলেন না। সেই সময়কে মেনে নেওয়া খুবই কঠিন ছিল।

বিচ্ছেদের সিদ্ধান্ত হঠাৎ করেই জীবনটা সম্পূর্ণ বদলে দেয়। যেটিকে তিনি শ্বশুরবাড়ি মনে করেছিলেন, পরে বুঝতে পারেন সেটি তাঁর ভবিষ্যত না। তখন চাকরি করতেন তিনি, তাঁর কাছে গাড়িও ছিল না। অথচ তাঁর মেয়ের গাড়ি চড়ার অভ্যাস ছিল। তবে সেই মুহূর্তে দাঁড়িয়ে অর্থনৈতিক স্বাধীনতা দরকার ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত তিনি ভেবেছিলেন হয়তো বিচ্ছেদ হবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিচ্ছেদ হয়ে গেল। ছোট থেকে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখাতেন অভিনেত্রীর মা। ফলে বিয়ের পরেও পড়াশোনা, চাকরি চালিয়ে গিয়েছেন তিনি। তবে তখন অর্থনৈতিকভাবে স্বাধীন ছিলেন না যে, একা একা বাচ্চাকে মানুষ করার কথা ভাবতে পারবেন। তবে সেটার জন্য সময় লেগেছে। ২০১৫ সালে সেপারেশন আবেদন করা হয়েছিল। এরপরেও দুবছর সময় নিয়েছিলেন তাঁরা, আলাদা ছিলেন, তাহসানের সঙ্গে বিচ্ছেদ মানতে কষ্ট হচ্ছিল তাঁর। কিন্তু ২০১৭ সালে এসে সিদ্ধান্ত নেন যে, এবার সম্পর্কটা থেকে বেরোতে হবে। হয়ে গেল ডিভোর্স। বিয়ের পরেও তাহসান-মিথিলা একাধিক নাটকে অভিনয় করেছেন। গানও গেয়েছেন।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6