নতুন শাড়ি, সুস্বাদু পদে সাধভক্ষণ হল পূর্ণগর্ভা পরীর

মায়ের হাতে সাধ খেলেন পরীমণি। বুধবার পরীর জন্য সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পর্দার মায়ের কাছে আদরে যত্নে সাধ খেলেন নায়িকা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তাঁর সারা শরীরের মাতৃত্বের ছাপ স্পষ্ট। আর হবে নাই বা কেন? খুব শিগগিরি যে মা হতে চলেছেন তিনি। কথা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির। তিনি এখন পূর্ণগর্ভা। খুব শিগগিরি সন্তানের জন্ম দেবেন আর তার আগেই গর্ভবতী অবস্থার সবথেকে বড় অনুষ্ঠান সেরে ফেললেন পরীমণি। মায়ের হাতে সাধ খেলেন তিনি। বুধবার পরীর জন্য সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পর্দার মায়ের কাছে আদরে যত্নে সাধ খেলেন নায়িকা।

নায়িকার কথায় ‘স্বপ্নজাল’ ছবির সময় থেকেই এই মাকে পেয়েছেন। আর তাই মেয়ের জীবনের এই বিশেষ সময়ের বিশেষ উদযাপন করতেও এতটুকু খামতি রাখেননি পরীমণির মা। সমস্ত রীতি মেনে নিজের হাতে নানা পদ বানিয়ে মেয়েকে খাইয়েছেন তিনি। সঙ্গে উপহার হিসাবে ছিল ফুল, এক জোড়া সুন্দর শাড়ি ইত্যাদি। এদিন গোলাপি রঙা ফুলের নকশা তোলা শাড়িতে সেজেছিলেন পরী। খাবার টেবিলে তাঁর পাত সেজেছিল ভাত ডাল, পাঁচ রকম ভাজা, মাছ-মাংস, মিষ্টি ও পায়েসে। মাকে এই আনন্দের মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছে পরী।

নিজের মা না হয়েও পরীর পর্দার মা যেভাবে মেয়ের জন্য এত আয়োজন করেছিলেন তা সত্যিই উল্লেখ্য। কার্যতই মায়ের ভূমিকা পালন করেছেন তিনি। বাকিদের মত পরীকেও কিন্তু যারপরনাই খুশিতে রাখার চেষ্টা করছে তাঁর বাড়ির বাকি মানুষেরা। স্বামী শরিফুল রাজ পরীর সমস্ত আবদার মেটাচ্ছেন। আদরে আবদারে পরীকে আগলে রাখছেন তাঁর পরিবারের সকলে। সন্তানের জন্ম দেওয়ার আগের এই সম্যটা নানাভাবে কাটিয়েছেন রাজ ও পরী কখনও ইলিশ খেতে গিয়েছেন। তো কখনও আবার রাতেরবেলা বেরিয়েছেন আইসক্রিম খেতে। আবার মাতৃত্বযাপনের আনন্দে মেটারনিটি শুটও করেছেন পরী। সবমিলিয়ে পরীমণির গর্ভাবস্থার এই বিশেষ সময় যে আনন্দের সঙ্গে কাটিয়েছেন তা পরিষ্কার।  

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ