বিশ্বের প্রথম মহিলা সঞ্চালিকার জীবনাবসান

বয়স হয়েছিল ৯৩ বছর

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বারবারা ওয়াল্টার্স। বয়স হয়েছিল ৯৩ বছর। তাঁর প্রয়ানের খবর দিয়েছে এবিসি নিউজ। এবিসি নিউজের তরফ থেকে বারবারা ওয়াল্টার্সের প্রতি শোকজ্ঞাপন করা হয়েছে। কর্মজীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়েছেন এই সংস্থায়। বারবারা ওয়াল্টার্সের প্রয়াণের খবরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শোকের ছায়া।

জীবন শুরু বৈদ্যুতিন সংবাদমাধ্যমের জন্য পাণ্ডুলিপি লেখার মধ্য দিয়ে। সেটা ১৯৬১ সাল। কর্মজীবন শুরু করেন এনবিসি-তে। এনবিসিতে ছিলেন ১৫ বছর। পরে ১৯৭৬ সালে যোগ দেন এবিসি-তে। চুক্তি হয়েছিল পাঁচ মিলিয়ন ডলারের। তখন থেকে বারবারা ওয়াল্টার্স পরিচিত হয়ে ওঠেন মিলিয়ন ডলার বেবি নামে। হ্যারি রিজনারের সঙ্গে প্রতি সন্ধ্যা তাকে দেখা যে এনবিসির পর্দায়। বারবারা ওয়াল্টার্স শুধুমাত্র সঞ্চালিকা হিসেবেই জনপ্রিয়তা অর্জন করেননি। তিনি যে সময়ে কর্মজীবন শুরু করেন, তখন তাঁর মতো এত টাকা বছরে কেউ পেতেন না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়েছিলেন। তবে তাঁর কর্মজীবনের সেরা সাক্ষাৎকার মনিকা লিউনেস্কির। সেই সাক্ষাৎকার দেখেছিলেন পঞ্চাশ কোটি মানুষ।তাঁর জনপ্রিয় টিভি শো দ্য ভিউ জনপ্রিয়তার শিখর স্পর্শ করেছিল। বারবারা ওয়াল্টার্সের কর্মজীবনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হল, তিনি মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের ১৯৭২-য়ের চিন সফরের একমাত্র মহিলা সাংবাদিক।

কর্মজীবন উজ্জ্বল হলেও ব্যক্তিগত জীবনে একাধিক ঝড়-ঝাপ্টা সামাল দিতে হয়েছে। ছোট বোন জ্যাকলিন ছিলেন মানসিক ভারসাম্যহীন।  অল্প বয়সেই বোনকে হারান বারবারা। ঝড়-ঝাপ্টা সামলে নিজের লক্ষ্যে স্থির ছিলেন। সেই দীর্ঘ কর্মজীবনে ঘটল ইতি।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫