মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী ‘বেওয়াচ’ খ্যাত অভিনেত্রী পামেলা বাচ

তিনি বিখ্যাত হলিউড অভিনেতা এবং গায়ক ডেভিড হ্যাসেলহফের প্রাক্তন স্ত্রী ছিলেন। ১৯৮৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাঁরা দাম্পত্য জীবন অতিবাহিত করে ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আত্মহত্যা করে মারা গিয়েছেন ‘বেওয়াচ’, ‘নাইট রাইডার’, ‘দ্য ফল গাই’-সহ একাধিক জনপ্রিয় টেলিভিশন শোয়ের উপস্থাপিকা তথা আমেরিকান অভিনেত্রী পামেলা বাচ (pamela bach)। সূত্রের খবর, ৫ মার্চ আত্মহত্যা করেছেন অভিনেত্রী। তাঁর মৃত্যু নিয়ে পরিবারের লোকজন কোনও মুখ খোলেননি। তবে অভিনেত্রীর পরিবারের লোকজনই তাঁর মৃত্যুর খবর আগে জানতে পেরেছেন। তাঁরা উদ্বিগ্ন হয়ে পামেলার ঘরে গিয়ে দেখতে পান তিনি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন। এরপর প্যারামেডিকদের ডাকা হলে তাঁরা অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন। তবে তিনি কোনও সুইসাইড নোট রেখে যাননি। তিনি বিখ্যাত হলিউড অভিনেতা এবং গায়ক ডেভিড হ্যাসেলহফের প্রাক্তন স্ত্রী ছিলেন। ১৯৮৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাঁরা দাম্পত্য জীবন অতিবাহিত করেছিলেন।

প্রাক্তন স্ত্রীর মৃত্যুতে শোকাহত হয়ে ডেভিড একটি বিবৃতিও শেয়ার করেছেন। যেখানে লেখা ছিল, “পামেলা হ্যাসেলহফের সাম্প্রতিক মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ, গোপনীয়তা বজায় রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।” পামেলা এবং ডেভিডের দুটি মেয়ে টেলর এবং হেইলি রয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রামে তাঁর মেয়েদের এবং নাতি-নাতনির সঙ্গে একাধিক ছবি রয়েছে। তবে ঠিক কী কারণে ৬২ বছর বয়সে আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিলেন পামেলা, তা জানা যায়নি। অভিনেত্রীর ইনস্টাগ্রামে শেষ পোস্টটি ছিল গত ১ জানুয়ারী।

যেখানে তিনি ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, “সবাইকে নববর্ষের শুভেচ্ছা! আমরা যখন ২০২৫ সালে পা রাখছি, তখন আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ, বিশেষ করে আমার প্রিয় নাতনী, লন্ডনের জন্য। তাকে বেড়ে উঠতে দেখা এবং তার হাসিতে আমার পৃথিবী আলোকিত হতে দেখা সত্যিই সবচেয়ে বড় আশীর্বাদ। এই বছর তোমাদের সকলের জন্য আমার কামনা হল স্বাস্থ্য, সুখ এবং ভালোবাসার প্রাচুর্য। ২০২৫ সাল হোক সুন্দর মুহূর্ত, হাসি এবং তোমাদের হৃদয় ধারণ করতে পারে এমন সমস্ত আশীর্বাদে ভরে উঠুক!” ২০১১ সালে, তিনি সেলিব্রিটি বিগ ব্রাদার (বিগ বসের ইউকে সংস্করণ) সিজন ৮-এ অংশগ্রহণ করেছিলেন। কিন্তু শোয়ের ১৪ তম দিনেই তাঁকে বহিষ্কার করা হয়েছিল। তাঁর আত্মা শান্তি পাক, এই কামনাই রইলো।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6