লোকসভার ভোটের আগেই বাজার কাঁপাতে আসছে ‘খেলা হবে’, এবার হিন্দিতে তৃণমূলের খ্যাত গান

বুধবার খেলা হবে দিবস পালন হবে রাজ্যে৷ আর সেই খেলা হবে গান এবার আসতে চলেছে জাতীয় রাজনীতির মহলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৮ জুলাই মুক্তি পেয়েছে পরিচালক করণ জোহরের বহু প্রতীক্ষিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন আলিয়া ভাট এবং রণবীর সিং। দর্শকরা বেশ পছন্দ করেছে তাঁদের জুটিকে। তবে ছবি মুক্তির আগে বিতর্কে জড়িয়েছিল। সেন্সর বোর্ড থেকে ছবির একাধিক দৃশ্যে কাঁচি চালাতে নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ রকি অউর রানি-তে পশ্চিমবঙ্গের শাসকদলের একটি কথিত সংলাপ দেখানো হয়েছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ‘খেলা হবে’। যেটি তৃণমূলের একান্ত নিজস্ব সংলাপ। বিধানসভা ভোটের আগে বিরোধী দলের উদ্দেশ্য এই সংলাপটি গেঁথে ছিলেন দলেরই একজন নেতা দেবাংশু। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও উৎসাহ দানের জন্যে এই ডায়লগটি গাঁথা হয়েছিল।

তারপর থেকে এই সংলাপটির খ্যাতি তুখোড়। এই নিয়ে একটা গানও তৈরি করা হয়েছিল। চারিদিকে অনেকে মিম তৈরি হয়েছিল এই সংলাপটি নিয়ে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অনুমতি না নিয়ে এই সংলাপটি ছবিতে ব্যবহার করা নিয়ে অনেকেই চটে যান। যদিও সংলাপটির কাটা হয়নি ছবি থেকে। তবে এবার এই গানটি আসতে চলেছে হিন্দিতে। হ্যাঁ, জাতীয় স্তরের জন্য গানটি হিন্দিতে বাঁধতে চলেছেন দেবাংশু নিজেই।সম্প্রতি বেহালার মঞ্চ থেকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বুধবার খেলা হবে দিবস পালন হবে রাজ্যে৷ আর সেই খেলা হবে গান এবার আসতে চলেছে জাতীয় রাজনীতির মহলে। আসলে ২০২৪ লোকসভা ভোটের কথা মাথায় রেখে আগামী কয়েক মাসের মধ্যেই লঞ্চ হতে চলেছে ‘খেলা হবে’ গানটি, তবে এবার বাংলা নয় হিন্দিতে আসতে গানটি। বাংলায় যে গানটি দেবাংশু রচনা করেছিল হিন্দি গানটি তিনিই রচনা করছেন। বাংলায় খেলা জেতার পর এবার বড় ময়দানের জন্যে আসতে চলেছে ‘জাতীয় খেলা’। ইতিমধ্যেই গানটি প্রকাশ্যে আনার জন্য তুমুল প্রস্তুতি চলছে।

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

৬ জনকে খুনের দায়ে হাসিনার ঘনিষ্ঠকে মৃত্যুদণ্ড, গা ঢাকা দিয়ে রয়েছেন নিউটাউনে!

কারিগরের অভাবে বিলুপ্তপ্রায় কদমা তৈরির শিল্প, ভবিষ্যতে দেবী কালীর হাতে কী মিষ্টান্ন থাকবে?

শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দি করা বায়ুসেনা আধিকারিকের লাশ মিলল নদের জলে

কলকাতার তিন জায়গায় বিদেশের স্টাইলে তৈরি হবে ‘ফুড স্ট্রিট’, ঘোষণা অগ্নিমিত্রার

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?

কালীপুজোর আগে বেআইনি বাজি বিক্রি রুখতে নজরদারি, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি নিষিদ্ধ

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা