মুক্তির আগে বদলে গেল তথাগতর নতুন ছবির প্রযোজনা সংস্থার নাম

দুই কর্ণধার বিচ্ছিন্ন হয়ে আলাদা ভাবে কাজ করছেন আর তাদেরই একজন হলেন সৌম্য। তার সংস্থার নামই দেখা যাচ্ছে মোশন পোস্টারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ অগস্ট মুক্তি পাবে তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ভটভটি’। এই ছবির গল্প একেবারে অন্য রকমের। ভটভটি আর জলের তলার জগতে মৎস্যকন্যার রসায়ন। কিন্তু এই রসায়ন জমাতে গিয়েই স্ত্রী দেবলিনার সঙ্গে রসায়নে ঘাটতি পড়েছে তথাগতর। বলে রাখা ভালো সে সময় প্রকাশ্যে আসে যে এই ছবির নায়িকা বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর পরকীয়ার সম্পর্ক চলছে।

এই বিপর্যয় তো আগেই ঘটেছিল এবার সোমবার এই ছবির মোশন পোস্টার প্রকাশ্যে আসার পরেই দেখা গেল আরও এক পরিবর্তন। যৌথ প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে তৈরি হয়েছিল এই ছবিটি। কিন্তু সেই নামের জায়গায় দেখা যাচ্ছে এটি নতুন নাম। হঠাৎ কী হল? জানা যাচ্ছে পিএসএস এন্টারটেইনমেন্টের দুই কর্ণধার বিচ্ছিন্ন হয়ে আলাদা ভাবে কাজ করছেন আর তাদেরই একজন হলেন সৌম্য। তার সংস্থার নামই দেখা যাচ্ছে মোশন পোস্টারে।

ছবি মুক্তির আগে এরকম ভাবে একের পর এক বিপর্যয় কতটা ভাবাচ্ছে পরিচালক তথাগত মুখোপাধ্যায়কে? যদিও সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন এই পরিবর্তন নিয়ে তিনি সেভাবে চিন্তিত নন। বলতে গেলে পরিচালক এবং প্রযোজক কেউই এই বিষয়ে এক্ষুনি মুখ খুলতে রাজি নন। মুম্বইয়ের প্রমোদ এন্টারটেইনমেন্ট এবং তার সঙ্গে হাত মিলিয়ে কলকাতার অংশর দায়িত্ব সামলাত ছিল পিএসএস ফিল্মস। কিন্তু তাদের বিরোধের জেরে এখন পুরো দায়িত্বটাই সৌম্যর উপর।

অন্যদিকে এগিয়ে আসছে ছবি মুক্তির দিনও। কী হবে? কী এই ছবির ভবিষ্যৎ? কানাঘুষো শোনা যাচ্ছে এই নানা কারণে আপাতত ঘুম উড়েছে তথাগতর। তবে ছবির পোস্টার দেখে তা বোঝার উপায় নেই। সেখানে আদ্যপান্ত ধরা পড়ছে জলপরীর গান আর বিবৃতি ও ঋষভব বসুর এক রূপকথার গল্প। তাঁরা ছাড়াও এই ছবিতে রয়েছেন দেবলীনা দত্ত, প্রয়াত অভিনেতা মনু মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, দীপঙ্কর দে, মমতা শঙ্কর। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী, লামা হালদার, দেবপ্রসাদ হালদার, তথাগত নিজে এবং অমিত সাহা ও নিমাই দে প্রমুখ। 

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির