এবার জাতীয়স্তরে মুক্তি ‘বেলাশুরু’এর

এবার জাতীয় স্তরে মুক্তি পেতে চলেছে 'বেলাশুরু'। আগামী ২৭ মে মুক্তি পেতে চলেছে এই ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাত বছর অপেক্ষার পর মুক্তি পেয়েছে ‘বেলাশুরু’। বাংলা সিনেমা নিয়ে প্রত্যেক ভাষাভাষীর মানুষের যে ধরনের উৎসাহ দেখা যাচ্ছে তা সত্যিই চোখে পড়ার মত। কলকাতায় বিজলি সিনেমা হলে ছবির গ্র্যান্ড প্রিমিয়ার এর পর ছবির শুভমুক্তি। আর তারপর থেকেই পশ্চিমবঙ্গের নানা প্রান্তে বিভিন্ন সিনেমা হলে ভিড় জমেছে দর্শকের। এবার জাতীয় স্তরে মুক্তি পেতে চলেছে ‘বেলাশুরু’। আগামী ২৭ মে মুক্তি পেতে চলেছে এই ছবি। প্যান ইন্ডিয়া মুক্তির এই খবরে রীতিমত উচ্ছ্বসিত ভিন রাজ্যের বাঙালি দর্শকরা। যারা মুখিয়ে রয়েছেন এই ছবি দেখার জন্য।  

দক্ষিণ কলকাতার বহু সিনেমাহল থেকে দেখা হিন্দি ভাষাভাষী দর্শক আপ্লুত হয়ে বেরোচ্ছেন। আসলে সম্পর্কের টানাপোড়েন, ওঠাপড়া বোঝার জন্য ভাষা বোঝার দরকার খুব পড়ে বলে মনে হয় না। তবে শুধু কলকাতার বাইরে বসবাসকারী বাঙালি দর্শকরাই নন এই ছবি নিয়ে রীতিমত উচ্ছ্বসিত বলি তারকারাও। আর তার প্রমাণও মিলল। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে ‘বেলাশুরু’ এর পোস্টার শেয়ার করলেন অভিনেতা। পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী ভাগ্যশ্রীও। এর থেকেই প্রমাণিত এই ছবি দেখার জন্য বলিউড ঠিক কতটা মুখিয়ে রয়েছে। 

এরকম সাড়া পাওয়ার পর বোঝার অবকাশ নেই যে এই বাংলা ছবি সবার মনে ঠিক কীরকম বিস্তার লাভ করেছে। কলকাতার সমস্ত হলে দর্শকের ঢল, হাউজফুল শো এবং তারপর গোটা দেশজুড়ে এই ছবির মুক্তি যেন বারবার প্রমাণ করে দিচ্ছে আরতি-বিশ্বনাথের অনস্ক্রিন রসায়ন ঠিক কতটা মন ছুঁয়েছে সবার। 

কৃষকদের স্বস্তি দিতে রাজ্য সরকারের বড় উদ্যোগ, ড্রোনে হবে জমিতে কীটনাশক স্প্রে

রসায়নে যুগ্মভাবে নোবেল জিতলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

দিনদুপুরে কলেজ ছাত্রকে লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

ঘুষ নিতে গিয়ে গ্রেফতার সরকারি ইঞ্জিনিয়ারের সঙ্গে বিজেপি নেতার ছবি ভাইরাল, তুঙ্গে চর্চা

অশোকনগরে পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ১৮ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর