বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

বিহারে ভয়াবহ হামলার সম্মুখীন হলেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘওয়ানি। তবে অক্ষত অবস্থায় বেঁচে ফিরলেন নায়িকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে ভয়াবহ হামলার সম্মুখীন হলেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘওয়ানি। তবে অক্ষত অবস্থায় বেঁচে ফিরলেন নায়িকা। জানা গিয়েছে, গতকাল রাতে বিহারের নালন্দা জেলার বিহার শরিফে একটি জুয়েলারী শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন কাজল। অভিনেত্রীকে দেখতে শোরুমের বাইরে অগণতি মানুষ ভিড় জমায়। তাঁর সঙ্গে ছবি তোলার জন্যে হাজার হাজার ভক্তের সমাবেশ হয়। পরিস্থিতি সামাল দিতে ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় শোরুম কর্তৃপক্ষের তরফ থেকে মূল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। তারপরেও অভিনেত্রীকে দেখার জন্যে অপেক্ষায় থাকেন অনেক ভক্ত।

অনুষ্ঠান শেষে অভিনেত্রী যখন তাঁর টয়েটো ফরচুনার গাড়িতে উঠছিলেন, তখন তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় একদল জনতা। তাঁকে এক ঝলক দেখার জন্যে কেউ কেউ পাথর ছুড়ে তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেয়। যার ফলে অভিনেত্রীর গাড়ির মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনায় মুহূর্তেই এলাকায় বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। এরপর নিরাপত্তারক্ষী, বাউন্সার ও শোরুমের মালিক অন্য একটি পথ দিয়ে অভিনেত্রীকে নিরাপদে বের করে আনে। তাঁর গাড়িও ঘটনাস্থল বেরিয়ে আসে এবং অভিনেত্রীকে নিয়ে পটনার উদ্দেশ্যে রওনা হয়। এ যাত্রায় অক্ষত অবস্থায় বেঁচে যান কাজল। তাঁর শরীরে কোনও আঁচ পড়েনি। পরে অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে জানান যে, তিনি ভাল আছেন, নিরাপদ ও অক্ষত আছেনএই ঘটনার কয়েকটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী পটনার উদ্দেশ্যে রওনা হলেও তাঁর গাড়ির পেছন ধাওয়া করছে উত্তেজিত মানুষজন। তবে এই ঘটনায় আইন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে পুলিশ জানায়, এই অনুষ্ঠানটির জন্য শোরুম কর্তৃপক্ষ কোনও প্রশাসনিক অনুমতি নেয়নি। এই ঘটনায় আয়োজকদের নোটিশ জারি করা হবে। কাজল রাঘওয়ানি ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা। তিনি খুব অল্প বয়সে অভিনয়ের যাত্রা শুরু করেন। তিনি ইতিমধ্যেই গুজরাতি-ভোজপুরি মিলিয়ে ৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। তাঁকে পরবর্তীতে ‘রাইজ অ্যান্ড ফল ২’- এ দেখা যাবে।

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে