“উঁচাই”-য়ের সাফল্যের জন্য মন্দিরে প্রার্থনা বিগ বির

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ শুক্রবার মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) অভিনীত ছবি “উঁচাই” (Unchai)। ছবিটি সাফল্যের জন্য এবার মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে বিগ কে। মন্দিরে অমিতাভের সঙ্গে পুজো দেন পুত্র অভিষেক বচ্চন। “উঁচাই” ছবির প্রেমিয়ারে উপস্থিত ছিলেন না অমিতাভ বচ্চন। পরিবর্তে জয়া বচ্চন (Jaya Bacchan) এবং অভিষেক বচ্চন  (Abhishek Bacchan) “উঁচাই” ছবির প্রেমিয়ারে অংশ নেন। তবে বক্স অফিসে ছবিটি যাতে দর্শকদের ভালো প্রতিক্রিয়া পায় তাঁর জন্য সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে পুজো দিলেন বিগ বি। সেখানেই বাবার সঙ্গী হলেন ছেলে অভিষেকও।

অমিতাভ ও অভিষেকের এই পুজো দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। পাপারাজ্জিদের পক্ষ থেকে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে অমিতাভের পুজো দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়। ভিডিওটিতে দেখা গিয়েছে সাদা কুর্তা পরে মন্দিরে পুজো দিচ্ছেন অমিতাভ ও অভিষেক এরপর পুরোহিতের হাত থেকে প্রসাদও খান তাঁরা। পাশপাশি মন্দিরে পুজো দিতে আসা অনান্য ভক্ত ও পাপারাজ্জিদের হাতে বন্দি হয়ে যান তারকা পিতা পুত্র।

“উঁচাই” ছবিটি পরিচালনা করেছেন সুরজ বরজাতিয়া (Suraj Barjatiya) । ছবিটিতে অমিতাভ বচ্চন ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, বোমান ইরানি, ড্যানি ডেনজংপা, পরিণীতি চোপড়া, নীনা গুপ্তা এবং সারিকা। ছবিটির প্রসঙ্গে বলতে গিয়ে পরিচালক সুরজ বরজাতিয়া বলেছেন যে এই প্রথমবার ক্যারিয়ারে বক্স অফিসের পরিসংখ্যান নিয়ে উদ্বিগ্ন নন তিনি। সুরজ বরজাতিয়া বলেন, “সারাজীবন আমি প্রতিযোগিতা করে এসেছি। এই প্রথমবার আমি এমন একটি ছবি বানিয়েছি যেখানে ছবিতে কত গুলি গান আছে বা প্রথম দিনে ছবিটি কত টাকা ব্যবসা করতে চলেছে তা নিয়ে উদ্বিগ্ন নই”। উল্লেখ্য অমিতাভ বচ্চনের  শেষ কয়েকটি ছবি বক্স অফিসে ভালো ফল করেনি।  গুডবাই, ঝুন্ড, চেহেরে এবং রানওয়ে ৩৪ সবগুলোই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। একমাত্র ব্যতিক্রম ছিল ফ্যান্টাসি ছবি ব্রহ্মাস্ত্র, এই ছবিতে  অমিতাভ বচ্চনকে একজন সহায়কের ভূমিকায় দেখা গিয়েছে।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের