২০০ কোটি আর্থিক তছরূপ মামলায় দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা খেলেন জ্যাকলিন

আদালতে বড় ধাক্কা! বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের জামিন নাকচ করল দিল্লি আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতে বড় ধাক্কা! বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের জামিন নাকচ করল দিল্লি আদালত। বহুদিন ধরেই কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কিত ২০০ কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় জড়িয়ে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর প্রতারক জেনেও তাঁর কাছ থেকে একাধিক নামি-দামি উপহার নিয়েছিলেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে একাধিকবার ইডির জেরার মুখে পড়েছেন জ্যাকলিন। এই মামলা থেকে মুক্তির জন্যে আদালতে অনেক দৌড়াদৌড়িও করেছেন অভিনেত্রী। দিন কয়েক আগে সুকেশের মামলা থেকে সম্পূর্ণভাবে মুক্তির জন্যে জামিনের আবেদন করেছিলেন বলিউড অভিনেত্রী। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি আদালত। যা অভিনেত্রীর জন্য বড় ধাক্কা। জানা গিয়েছে, বিচারপতি অনিশ দয়ালের বেঞ্চ জ্যাকলিন ফার্নান্দেজের দায়ের করা জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। মামলার সকল পক্ষের যুক্তি শোনার পর এপ্রিল মাসে আদালত রায় সংরক্ষিত করা হয়েছিল।

বলিউড অভিনেত্রীর আইনজীবী হাইকোর্টে দাবি করেছিলেন যে, তিনি সুকেশের থেকে যে উপহারগুলি পেয়েছিলেন তার অবৈধ উৎস সম্পর্কে তিনি অবগত ছিলেন না। পরে জানতে পারেন যে, সেগুলি সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার অংশ। তিনি জানতেন না যে উপহারগুলি অপরাধের আয়ের অংশ। বলিউড অভিনেত্রী মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দ্বিতীয় সম্পূরক চার্জশিট এবং একটি ট্রায়াল কোর্টে বিচারাধীন কার্যক্রম বাতিল করারও আবেদন করে ছিলেন। তবে, ইডি যুক্তি দেখিয়েছিল যে, অভিনেত্রীর আবেদনটি রক্ষণাবেক্ষণযোগ্য নয়, কারণ একটি বিশেষ আদালত চার্জশিটটি হাতে পেয়েছে। যদিও ট্রায়াল কোর্টের একই আমলনামা আদেশকে তিনি চ্যালেঞ্জ করেননি। র‍্যানব্যাক্সির প্রাক্তন প্রোমোটার শিবিন্দর সিং এবং মালবিন্দর সিং-এর স্ত্রীদের ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে সুকেশ চন্দ্রশেখর বর্তমানে কারাগারে বন্দী। এই ধরণের মামলায় দেশজুড়ে তার বিরুদ্ধে একাধিক তদন্ত চলছে।

ইডির মতে, চন্দ্রশেখর এবং তার স্ত্রী লীনা পাওলোস হাওয়ালা রুট ব্যবহার করে এবং অন্যান্য অভিযুক্তদের সঙ্গে মিলে শেল কোম্পানি তৈরি করেছিলেন। এবং অপরাধের অর্থ জমা করেছিলেন সেখানে। ওই অপরাধের টাকা দিয়েই সুকেশ চন্দ্রশেখর জ্যাকলিনকে দামি দামি উপহার দিয়েছিলেন। তবুও তিনি মুখ খোলেন নি। এমনকী একটি সংবাদপত্রেও তাঁর ব্যাপারে খবর ছাপানো হয়েছিল। কিন্তু অভিনেত্রী ২০১৯ সালের ফেব্রুয়ারীতে সংবাদপত্রের নিবন্ধটি দেখলে সে বিষয়ে কোনও মুখ খোলেন নি। এদিকে অভিনেত্রীর আইনজীবী দাবি করেছেন যে, সুকেশের কাজ সম্বন্ধে ধারনা ছিল না জ্যাকলিনের। সুকেশের সহ-অভিযুক্ত পিঙ্কি ইরানির মাধ্যমে সুকেশের সঙ্গে অভিনেত্রীর আলাপ হয়েছিল। এবং সুকেশ তখন নিজেকে প্রযোজক হিসেবে দাবি করেছিলেন।

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের