জাপটে ধরে জ্যাকলিনকে ভক্তদের ভিড় থেকে উদ্ধার, তীব্র ভর্ৎসনার মুখে নায়িকার দেহরক্ষী

ফের বিতর্কের মুখে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। তবে অভিনেত্রী নন, তাঁর দেহরক্ষী বিতর্কের মুখে পড়েছেন। এই মুহূর্তে তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্কের মুখে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের দেহরক্ষী। এই মুহূর্তে তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীকে তাঁর নিরাপত্তারক্ষী একটি জনবহুল অনুষ্ঠানস্থল থেকে রীতিমতো টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। সম্প্রতি মুম্বইয়ের একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন জ্যাকলিন। শর্ট পোশাকে তাঁকে দেখতে দুর্দান্ত লাগছিল। স্বাভাবিকভাবেই অভিনেত্রীকে দেখামাত্রই ভক্তরা তাঁর সঙ্গে ছবি তোলার জন্যে আব্দার করেন। তখনই একটি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।

অভিনেত্রীকে সেখান থেকে বের করার জন্যে তাঁর দেহরক্ষী রীতিমতো তাঁকে জাপটে ধরেন। কোলে তোলার চেষ্টা করেন। সেখান বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ জ্যাকলিন ভক্তদের সঙ্গে ছবি তোলার জন্য শান্তভাবে সেখানেই দাঁড়িয়ে থাকেন। ভক্তদের সঙ্গে ছবি তুলে তিনি অনুষ্ঠানস্থল ছাড়েন। এই ঘটনায় অভিনেত্রীর দেহরক্ষী বিতর্কের মুখে পড়েছে। ক্ষুব্ধ নেটিজেনরা অভিনেত্রীর ব্যক্তিগত পরিসরে ঢোকার জন্যে দেহরক্ষীকে নিন্দা করেছেন। অভিনেত্রীকে সকলের সামনে তাঁর গায়ে হাত দিয়ে জাপটে তুলে নিয়ে যাওয়া উচিত হয়নি বলে দাবি করেছেন নেটিজেনরা।

 

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘খুবই খারাপ কাজ। দেহরক্ষী তাঁকে সম্মান করে না।’ অন্যজন বলেছেন, সুরক্ষামূলক হওয়াটা ঠিক আছে, কিন্তু অভিনেত্রীকে শারীরিকভাবে জাপটে ধরাটা অযাচিত ছিল। জ্যাকলিনকে এভাবে স্পর্শ করার অধিকার তাঁকে কে দিয়েছে? স্পর্শ না করেও তাঁকে দূর থেকে রক্ষা করা যেত।’ আর একজন মন্তব্য করেছেন, ‘ভাই , অভিনেতাদের অন্য কেউ ছুঁতে পারেনা, দেহরক্ষি তাঁকে দূরে সরিয়ে দিচ্ছে। এবার একটু বোঝা উচিত।’

এদিকে জ্যাকলিন ফার্নান্ডেজকে এরপর ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ছবিতে দেখা যাবে, যা ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আহমেদ খানের এই পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, দিশা পাটানি, রবিনা টন্ডন, লারা দত্ত, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, আফতাব শিবদাসানি , জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল-সহ আরও অনেকে। সব মিলিয়ে প্রায় ৩৪ জন বিশিষ্ট অভিনেতা একত্রিত হয়েছেন এই ছবিতে।

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর